সেই সাংবাদিককে নির্ভয়ে কাজ চালাতে বললেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় ড. কামাল হোসেনের তোপের মুখে পড়া সাংবাদিক ভাস্কর ভাদুরীকে নির্ভয়ে কাজ চালিয়ে যেতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হওয়ার পথে ওই সাংবাদিককে কাছে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিক ভাস্কর ভাদুরী গণমাধ্যমকে বলেন, প্রথমে আপা (শেখ হাসিনা) আমার কাছে জানতে চাইলেন, সেদিন কী হয়েছিল।

আমি বিস্তারিত বললাম। তিনি বলেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও। প্রধানমন্ত্রী বলেছেন, উনারা যদি এভাবে সাংবাদিকদের খামোশ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাক-স্বাধীনতা নিশ্চিত করবে তা মানুষের জানা হয়ে গেছে। যোগ করেন ভাস্কর। যমুনা টিভির সাংবাদিক ভাস্কর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ৫ মিনিটের মতো কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এমন স্নেহশীল আচরণে তিনি মুগ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আলাপকালে ড. কামাল হোসেনের কাছে সাংবাদিক ভাস্কর ভাদুরী জানতে চান, জামায়াতের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে, এখন জামায়াত সম্পর্কে আপনাদের সর্বশেষ অবস্থান কী? এ প্রশ্নে ক্ষিপ্ত হন কামাল হোসেন। তিনি বলেন, কত টাকা পেয়েছ এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ! এ খবর প্রকাশের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ড. কামাল হোসেন। পরে ওই ঘটনার জন্য ১৫ ডিসেম্বর দুঃখ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সেই সাংবাদিককে নির্ভয়ে কাজ চালাতে বললেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় ড. কামাল হোসেনের তোপের মুখে পড়া সাংবাদিক ভাস্কর ভাদুরীকে নির্ভয়ে কাজ চালিয়ে যেতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হওয়ার পথে ওই সাংবাদিককে কাছে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিক ভাস্কর ভাদুরী গণমাধ্যমকে বলেন, প্রথমে আপা (শেখ হাসিনা) আমার কাছে জানতে চাইলেন, সেদিন কী হয়েছিল।

আমি বিস্তারিত বললাম। তিনি বলেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও। প্রধানমন্ত্রী বলেছেন, উনারা যদি এভাবে সাংবাদিকদের খামোশ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাক-স্বাধীনতা নিশ্চিত করবে তা মানুষের জানা হয়ে গেছে। যোগ করেন ভাস্কর। যমুনা টিভির সাংবাদিক ভাস্কর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ৫ মিনিটের মতো কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এমন স্নেহশীল আচরণে তিনি মুগ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আলাপকালে ড. কামাল হোসেনের কাছে সাংবাদিক ভাস্কর ভাদুরী জানতে চান, জামায়াতের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে, এখন জামায়াত সম্পর্কে আপনাদের সর্বশেষ অবস্থান কী? এ প্রশ্নে ক্ষিপ্ত হন কামাল হোসেন। তিনি বলেন, কত টাকা পেয়েছ এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ! এ খবর প্রকাশের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ড. কামাল হোসেন। পরে ওই ঘটনার জন্য ১৫ ডিসেম্বর দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD