লোভনীয় অফারের আড়ালে এমএলএম ব্যবসা, চুক্তি বাতিল করেছেন মাশরাফি

শেয়ার করুন...

গত এপ্রিলে ‘এসপিসি গ্রুপ’ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু কথার সঙ্গে কাজের মিল না থাকায় চুক্তির দুই মাস যেতে না যেতেই তা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে উকিল নোটিশও পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

শুরুতে এই প্রতিষ্ঠানেরই শুভেচ্ছা দূত হয়েছিলেন মাশরাফি। চুক্তি অনুযায়ী কোম্পানিটি তাদের পণ্যের প্রচারে দেশের সেরা ক্রিকেট আইকনের ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারতো। মাশরাফির ছবি ও ভিডিও ব্যবহারের বিনিময়ে নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নে কাজ করার কথা প্রতিষ্ঠানটির। কিন্তু পরে মাশরাফি জানতে পারেন, কোম্পানিটির ব্যবসার ধরণ সম্পর্কে তাকে ভুল ধারনা দেওয়া হয়েছিল। এই কারণেই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন সাবেক অধিনায়ক।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে চুক্তি বাতিলের বিষয়ে মাশরাফি ব্যাখ্যা দিয়েছেন, ‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।

মাশরাফি আরো বলেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পর আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।

এসপিসি গ্রুপ ডিজিটাল উন্নয়নকে একরকম হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিল। মাত্র ২০ সেকেন্ড সময় ব্যয় করে বিজ্ঞাপন দেখলে আয় হবে ১০ টাকা। এর জন্য দরকার প্লে-স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড আর এসপিসি গ্রুপের কোম্পানিতে আইডি খুলতে দিতে হবে এক হাজার ২০০ টাকা! জানা গেছে, এমন লোভনীয় অফারের আড়ালে রয়েছে এমএলএম ব্যবসা। বিষয়টি নিয়ে সমালোচনা তুঙ্গে উঠার আগেই মাশরাফি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোভনীয় অফারের আড়ালে এমএলএম ব্যবসা, চুক্তি বাতিল করেছেন মাশরাফি

শেয়ার করুন...

গত এপ্রিলে ‘এসপিসি গ্রুপ’ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু কথার সঙ্গে কাজের মিল না থাকায় চুক্তির দুই মাস যেতে না যেতেই তা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে উকিল নোটিশও পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

শুরুতে এই প্রতিষ্ঠানেরই শুভেচ্ছা দূত হয়েছিলেন মাশরাফি। চুক্তি অনুযায়ী কোম্পানিটি তাদের পণ্যের প্রচারে দেশের সেরা ক্রিকেট আইকনের ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারতো। মাশরাফির ছবি ও ভিডিও ব্যবহারের বিনিময়ে নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নে কাজ করার কথা প্রতিষ্ঠানটির। কিন্তু পরে মাশরাফি জানতে পারেন, কোম্পানিটির ব্যবসার ধরণ সম্পর্কে তাকে ভুল ধারনা দেওয়া হয়েছিল। এই কারণেই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন সাবেক অধিনায়ক।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে চুক্তি বাতিলের বিষয়ে মাশরাফি ব্যাখ্যা দিয়েছেন, ‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।

মাশরাফি আরো বলেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পর আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।

এসপিসি গ্রুপ ডিজিটাল উন্নয়নকে একরকম হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিল। মাত্র ২০ সেকেন্ড সময় ব্যয় করে বিজ্ঞাপন দেখলে আয় হবে ১০ টাকা। এর জন্য দরকার প্লে-স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড আর এসপিসি গ্রুপের কোম্পানিতে আইডি খুলতে দিতে হবে এক হাজার ২০০ টাকা! জানা গেছে, এমন লোভনীয় অফারের আড়ালে রয়েছে এমএলএম ব্যবসা। বিষয়টি নিয়ে সমালোচনা তুঙ্গে উঠার আগেই মাশরাফি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD