রাজশাহীতে প্রতারক চক্রের নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণ!

শেয়ার করুন...

নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে অপহরণ ছাড়াও প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায়ের অপরাধে রাজশাহীতে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে আটক আসামিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৫ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

আটকরা হলো- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সমসাধীপুর পশ্চিমপাড়া গ্রামের মো. গাজী সালাউদ্দিনের ছেলে মো. সায়েম উদ্দিন শ্যাম (৩৫), বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় নদীর ধার এলাকার মৃত দুলাল বিশ্বাসের ছেলে মো. পারভেজ (৩২), এয়ারপোর্ট থানার বায়াতেরিপাড়া গ্রামের মো. বাপ্পী হোসেনের স্ত্রী মোসা. রাজিয়া সুলতানা সুমা (৩০) এবং রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মো. মামুনুর রহমান বাবুর স্ত্রী মোসা. শরিফা আক্তার সাথী (২৭)।

ঘটনা সূত্রে জানা যায়, মো. ইকবাল (ছদ্মনাম) একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানের ডিজিএম এর গাড়িচালক। গত ৩১ অক্টোবর নাটোর থেকে শিরোইল বাস টার্মিনালে নেমে বাড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেন তিনি। এ সময় আরও দুইজন নারী যাত্রী ওই অটোরিকশায় উঠেন। কিছুক্ষণ পর এক নারী যাত্রী ইকবালের হাতে ঠিকানা লেখা একটি চিরকুট ধরিয়ে দিয়ে বলে তারা রাজশাহীতে নতুন এসেছে, কিছু চেনে না তাই ঠিকানা মোতাবেক পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এ দিকে, ইকবাল সরল বিশ্বাসে আসামিদেরকে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য অটোরিকশা নিয়ে ঐতিহ্য চত্বরে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও দুইজন আসামি সেই অটোরিকশায় উঠে। একপর্যায়ে তারা সকলে ইকবালকে অস্ত্রের ভয় দেখিয়ে শরিফা আক্তার সাথীর বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে শরিফার সাথে ইকবালের জোরপূর্বক অশ্লীল ছবি তোলা হয়। এরপর অপহরণকারীরা ইকবালের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় টাকা না পেলে ওইসব অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় আসামি।

পরবর্তীকালে ইকবাল তার সম্মানের ভয়ে ব্যাগে থাকা স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এবং ছবিগুলো প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পরে অপহরণকারীরা তাকে বলে, ঠিক আছে আজকে ছেড়ে দিলাম। কালকে আরও এক লাখ টাকা নিয়ে আসবি। না আনলে কালকেই তোর ছবি ইন্টারনেটে ছেড়ে দিব এবং তোর বসকে দিয়ে দিব, যেন তোর চাকরি না থাকে।

এ ঘটনার পর ইকবাল নিরুপায় হয়ে ডিবি পুলিশকে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. রেজাউল হাসান ও তার টিম আসামি গ্রেফতারে অভিযানের নামে। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ইকবালকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামিদের অবস্থান শনাক্ত করে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় থেকে প্রতারক চক্রটির মূল হোতাসহ ৪ সদস্যকে আটক করা হয়।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রতারক চক্রের নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণ!

শেয়ার করুন...

নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে অপহরণ ছাড়াও প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায়ের অপরাধে রাজশাহীতে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে আটক আসামিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৫ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

আটকরা হলো- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সমসাধীপুর পশ্চিমপাড়া গ্রামের মো. গাজী সালাউদ্দিনের ছেলে মো. সায়েম উদ্দিন শ্যাম (৩৫), বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় নদীর ধার এলাকার মৃত দুলাল বিশ্বাসের ছেলে মো. পারভেজ (৩২), এয়ারপোর্ট থানার বায়াতেরিপাড়া গ্রামের মো. বাপ্পী হোসেনের স্ত্রী মোসা. রাজিয়া সুলতানা সুমা (৩০) এবং রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মো. মামুনুর রহমান বাবুর স্ত্রী মোসা. শরিফা আক্তার সাথী (২৭)।

ঘটনা সূত্রে জানা যায়, মো. ইকবাল (ছদ্মনাম) একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানের ডিজিএম এর গাড়িচালক। গত ৩১ অক্টোবর নাটোর থেকে শিরোইল বাস টার্মিনালে নেমে বাড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেন তিনি। এ সময় আরও দুইজন নারী যাত্রী ওই অটোরিকশায় উঠেন। কিছুক্ষণ পর এক নারী যাত্রী ইকবালের হাতে ঠিকানা লেখা একটি চিরকুট ধরিয়ে দিয়ে বলে তারা রাজশাহীতে নতুন এসেছে, কিছু চেনে না তাই ঠিকানা মোতাবেক পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এ দিকে, ইকবাল সরল বিশ্বাসে আসামিদেরকে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য অটোরিকশা নিয়ে ঐতিহ্য চত্বরে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও দুইজন আসামি সেই অটোরিকশায় উঠে। একপর্যায়ে তারা সকলে ইকবালকে অস্ত্রের ভয় দেখিয়ে শরিফা আক্তার সাথীর বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে শরিফার সাথে ইকবালের জোরপূর্বক অশ্লীল ছবি তোলা হয়। এরপর অপহরণকারীরা ইকবালের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় টাকা না পেলে ওইসব অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় আসামি।

পরবর্তীকালে ইকবাল তার সম্মানের ভয়ে ব্যাগে থাকা স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এবং ছবিগুলো প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পরে অপহরণকারীরা তাকে বলে, ঠিক আছে আজকে ছেড়ে দিলাম। কালকে আরও এক লাখ টাকা নিয়ে আসবি। না আনলে কালকেই তোর ছবি ইন্টারনেটে ছেড়ে দিব এবং তোর বসকে দিয়ে দিব, যেন তোর চাকরি না থাকে।

এ ঘটনার পর ইকবাল নিরুপায় হয়ে ডিবি পুলিশকে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. রেজাউল হাসান ও তার টিম আসামি গ্রেফতারে অভিযানের নামে। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ইকবালকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামিদের অবস্থান শনাক্ত করে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় থেকে প্রতারক চক্রটির মূল হোতাসহ ৪ সদস্যকে আটক করা হয়।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD