ভয়াল সিডরের ১৪ বছরেও ক্ষত শুকায়নি স্বজনহারাদের

শেয়ার করুন...

২০০৭ সালের এই দিনে (১৫ই নভেম্বর) দেশের দক্ষিনাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি জেলা, প্রাণ হারান হাজারো মানুষ। সিডরের ১৪ বছর পার হলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো এখনও সংস্কার হয়নি, নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। তবে জেলা প্রশাসনের দাবি বেড়িবাঁধ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

সেই ঘুর্ণিঝড় সিডরে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিনাঞ্চলের উপকূলে সরকারি হিসাব অনুযায়ী উপকূলীয় জেলা বরগুনার ১ হাজার ৩৪৫ জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ রয়েছে ১৫৬ জন। কিন্তু ১৪ বছর পার হলেও সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি এখনো। এছাড়াও সিডরের সময় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় নিরাপদে আশ্রয়ের অভাবে অনেকে মারা গেলেও অনেক এলাকায় এখনো কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি।

প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোটি কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই আবারো বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাইছার আলম বলেন, ‘যেখানে ক্ষতিগ্রস্ত বাঁধ আছে সেখানে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব তারাতারি এর একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।

বেড়িবাঁধ নির্মাণ ও আরও আশ্রয় কেন্দ্র নির্মাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে কাগজ-পত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এরপর অর্থ বরাদ্দ হবে। যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেওযা হবে।’

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াল সিডরের ১৪ বছরেও ক্ষত শুকায়নি স্বজনহারাদের

শেয়ার করুন...

২০০৭ সালের এই দিনে (১৫ই নভেম্বর) দেশের দক্ষিনাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি জেলা, প্রাণ হারান হাজারো মানুষ। সিডরের ১৪ বছর পার হলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো এখনও সংস্কার হয়নি, নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। তবে জেলা প্রশাসনের দাবি বেড়িবাঁধ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

সেই ঘুর্ণিঝড় সিডরে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিনাঞ্চলের উপকূলে সরকারি হিসাব অনুযায়ী উপকূলীয় জেলা বরগুনার ১ হাজার ৩৪৫ জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও নিখোঁজ রয়েছে ১৫৬ জন। কিন্তু ১৪ বছর পার হলেও সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি এখনো। এছাড়াও সিডরের সময় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় নিরাপদে আশ্রয়ের অভাবে অনেকে মারা গেলেও অনেক এলাকায় এখনো কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি।

প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোটি কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই আবারো বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাইছার আলম বলেন, ‘যেখানে ক্ষতিগ্রস্ত বাঁধ আছে সেখানে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব তারাতারি এর একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।

বেড়িবাঁধ নির্মাণ ও আরও আশ্রয় কেন্দ্র নির্মাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে কাগজ-পত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এরপর অর্থ বরাদ্দ হবে। যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেওযা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD