প্রানহীন না’গঞ্জ আ’লীগ!

শেয়ার করুন...

সম্মেলনের পরও উজ্জীবিত হতে পারেনি নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। আওয়ামীলীগের রাজনীতিতে ভাটা পড়ছে। হঠাৎই রাজনীতিতে নিস্ক্রীয় হয়ে পড়েছেন স্থানীয় নেতারা। দল ক্ষাতায় থাকলেও রাজনীতিতে যতটা তৎপরতা হওয়ার প্রয়োজন ছিল তার আংশিক তৎপরতাও নেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতি। দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে নেতাকর্মীদের হঠাৎ করে এমন ঝিমিয়ে পড়াটা ভালভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকমহল। এদিকে অতীতের দিকে ফিরে গেলে দেখা যায় যে, পাশাপাশি নির্বাচনের পর বিভিন্ন বৈধ-অবৈধ সেক্টর নিয়ন্ত্রনে ক্ষমতাসীনদের সুবিধাবাদিদের মধ্যে সংঘর্ষের ঘটনাাও ঘটেছে একাধিকবার। বর্তমানে সেই সুবিধাবাদিরাও রাজনীতিতে ইউটার্ন দিয়েছেন। তবে আওয়ামীলীগের সুবিধাবাদিরা এতোদিন হাট-ঘাট দখল, ভূমিদস্যুতা, মাদক ব্যবসায়ীদের শেল্টার, জুট সেক্টর নিয়ন্ত্রন, চোরাই তেল সেক্টর নিয়ন্ত্রন, চাঁদাবাজী, ডিস ব্যবসা নিয়ন্ত্রন করে আসছিল তারা প্রশাসনের হার্ডলাইনের কারনে আত্মগোপনে চলে গেলেও যারা নিজেদের ক্লিন ইমেজের নেতা দাবী করে আসছিলেন তারাও রাজনীতিতে নিশ্চুপ থাকাটাকে ভাল চোখে দেখছেন না মাঠ পর্যায়ের নেতারা। শীর্ষ নেতাদের নিশ্চুপ থাকায় মাঠ পর্যায়ের কর্মীদের মনে প্রশ্ন জেগেছে- তাহলে কি যারা এতোদিন নিজেদের প্রকৃত আওয়ামীলীগার দাবী করে আসছেন তারাও গোপনে গোপনে বিতর্কিত কর্মকান্ড করছেন? নয়তো প্রকৃত আওয়ামীলীগার দাবীদারাও কেন এখন রাজনীতিতে নিশ্চুপ। জানাগেছে, দেড়যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে থানায় নারারায়ণগঞ্জে বিএনপির নেতারা ঝিমিয়ে পড়েছে। যদিও কৌশল অবলম্বন করে মাঠে থাকার চেষ্টা করছেন তারা। কিন্তু দল ক্ষমতায় থাকলেও স্থানীয় আওয়ামীলীগও হঠাৎই রাজনীতিতে অনীহা প্রকাশ করছেন। তবে দল ক্ষমতায় থাকায় আওয়ামীলীগের অনেকেই নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। বৈধ আয়ের চেয়ে অবৈধ উপায়েই আয় করে টোকাই থেকে অনেকে কোটিপতি বনে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য দিয়ে আসছেন, নারায়ণগঞ্জে সুবিধাবাদি নেতার সংখ্যা বাড়ছে। সুবিধাবাদিরা রাজনীতিকে ব্যবসায় পরিনত করেছেন। পাশাপাশি নিজেদের প্রকৃত আওয়ামীলীগারও দাবী করে আসছিলেন। কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামীলীগ নেতাদের ভাগ্য পরিবর্তনের তালিকায় এরাই শীর্ষ রয়েছেন। এমনকি জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদগুলিও তাদের দখলে রয়েছেন। তাহলে কি নিজেদের বাঁচাতে এমন বক্তব্যদানকারীরা এখন নিশ্চুপ রয়েছেন- এমন প্রশ্ন মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের। ইতিমধ্যে যারা আওয়ামীলীগের পদ-পদবী ব্যবহার করে অবৈধ পন্থায় বিপুল অর্থের মালিক হয়েছেন তাদের একটি তালিকা তৈরী করেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। ঐ তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানাগেছে। এরইমধ্যে আওয়ামীলীগের সুবিধাবাদিদের তালিকায় থাকা অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার কেউ কেউ আত্মগোপনে না গেলেও নিজেদের বাঁচাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তাহলে কি নিজেদেরকে বাঁচাতেই স্থানীয় আওয়ামীলীগের নেতারা রাজনীতিতে নিশ্চুপ রয়েছেন-এমন প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রানহীন না’গঞ্জ আ’লীগ!

শেয়ার করুন...

সম্মেলনের পরও উজ্জীবিত হতে পারেনি নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। আওয়ামীলীগের রাজনীতিতে ভাটা পড়ছে। হঠাৎই রাজনীতিতে নিস্ক্রীয় হয়ে পড়েছেন স্থানীয় নেতারা। দল ক্ষাতায় থাকলেও রাজনীতিতে যতটা তৎপরতা হওয়ার প্রয়োজন ছিল তার আংশিক তৎপরতাও নেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতি। দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে নেতাকর্মীদের হঠাৎ করে এমন ঝিমিয়ে পড়াটা ভালভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকমহল। এদিকে অতীতের দিকে ফিরে গেলে দেখা যায় যে, পাশাপাশি নির্বাচনের পর বিভিন্ন বৈধ-অবৈধ সেক্টর নিয়ন্ত্রনে ক্ষমতাসীনদের সুবিধাবাদিদের মধ্যে সংঘর্ষের ঘটনাাও ঘটেছে একাধিকবার। বর্তমানে সেই সুবিধাবাদিরাও রাজনীতিতে ইউটার্ন দিয়েছেন। তবে আওয়ামীলীগের সুবিধাবাদিরা এতোদিন হাট-ঘাট দখল, ভূমিদস্যুতা, মাদক ব্যবসায়ীদের শেল্টার, জুট সেক্টর নিয়ন্ত্রন, চোরাই তেল সেক্টর নিয়ন্ত্রন, চাঁদাবাজী, ডিস ব্যবসা নিয়ন্ত্রন করে আসছিল তারা প্রশাসনের হার্ডলাইনের কারনে আত্মগোপনে চলে গেলেও যারা নিজেদের ক্লিন ইমেজের নেতা দাবী করে আসছিলেন তারাও রাজনীতিতে নিশ্চুপ থাকাটাকে ভাল চোখে দেখছেন না মাঠ পর্যায়ের নেতারা। শীর্ষ নেতাদের নিশ্চুপ থাকায় মাঠ পর্যায়ের কর্মীদের মনে প্রশ্ন জেগেছে- তাহলে কি যারা এতোদিন নিজেদের প্রকৃত আওয়ামীলীগার দাবী করে আসছেন তারাও গোপনে গোপনে বিতর্কিত কর্মকান্ড করছেন? নয়তো প্রকৃত আওয়ামীলীগার দাবীদারাও কেন এখন রাজনীতিতে নিশ্চুপ। জানাগেছে, দেড়যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে থানায় নারারায়ণগঞ্জে বিএনপির নেতারা ঝিমিয়ে পড়েছে। যদিও কৌশল অবলম্বন করে মাঠে থাকার চেষ্টা করছেন তারা। কিন্তু দল ক্ষমতায় থাকলেও স্থানীয় আওয়ামীলীগও হঠাৎই রাজনীতিতে অনীহা প্রকাশ করছেন। তবে দল ক্ষমতায় থাকায় আওয়ামীলীগের অনেকেই নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। বৈধ আয়ের চেয়ে অবৈধ উপায়েই আয় করে টোকাই থেকে অনেকে কোটিপতি বনে গেছেন। বিভিন্ন অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য দিয়ে আসছেন, নারায়ণগঞ্জে সুবিধাবাদি নেতার সংখ্যা বাড়ছে। সুবিধাবাদিরা রাজনীতিকে ব্যবসায় পরিনত করেছেন। পাশাপাশি নিজেদের প্রকৃত আওয়ামীলীগারও দাবী করে আসছিলেন। কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামীলীগ নেতাদের ভাগ্য পরিবর্তনের তালিকায় এরাই শীর্ষ রয়েছেন। এমনকি জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদগুলিও তাদের দখলে রয়েছেন। তাহলে কি নিজেদের বাঁচাতে এমন বক্তব্যদানকারীরা এখন নিশ্চুপ রয়েছেন- এমন প্রশ্ন মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের। ইতিমধ্যে যারা আওয়ামীলীগের পদ-পদবী ব্যবহার করে অবৈধ পন্থায় বিপুল অর্থের মালিক হয়েছেন তাদের একটি তালিকা তৈরী করেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। ঐ তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানাগেছে। এরইমধ্যে আওয়ামীলীগের সুবিধাবাদিদের তালিকায় থাকা অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার কেউ কেউ আত্মগোপনে না গেলেও নিজেদের বাঁচাতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তাহলে কি নিজেদেরকে বাঁচাতেই স্থানীয় আওয়ামীলীগের নেতারা রাজনীতিতে নিশ্চুপ রয়েছেন-এমন প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD