জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে শিল্পী সমিতি

শেয়ার করুন...

জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার সদস্যপদ স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। রোববার (২ এপ্রিল) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সহসাধারণ সম্পাদক সায়মন সাদিক একথা জানান।

তিনি বলেন, জায়েদ খান ভুয়া কাগজে বর্তমান কমিটির সভাপতির হাতে শপথ নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে কমিটির বর্তমান সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, অপমানজনক বক্তব্য রেখেছেন, যা শিল্পী সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ। তাকে গঠনতন্ত্র অনুযায়ী এসব অভিযোগের জবাব চেয়ে চিঠি দেয়া হয়। তিনি সময়মতো উত্তর দেননি। এমতাবস্থায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত সবাই মিলে তার সদস্যপদ স্থগিতের পক্ষে রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, অচিরেই সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যদি জায়েদ খানের সদস্য পদ বাতিলের আদেশ হয়, তাহলে শিল্পী সমিতির সদস্য থাকবেন না জায়েদ খান। প্রসঙ্গত, গত দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান।

এবারও নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার ‘ভোট কেনার’ অভিযোগ তোলার পর জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং সে পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান আদালতে যান। কয়েক দফায় নানা ঘটনার পর আদালতের সর্বশেষ আদেশের বলে নিপুণ এখন সাধারণ সম্পাদকের চেয়ারে রয়েছেন; যদিও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।

সর্বশেষ সংবাদ

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে শিল্পী সমিতি

শেয়ার করুন...

জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার সদস্যপদ স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। রোববার (২ এপ্রিল) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সহসাধারণ সম্পাদক সায়মন সাদিক একথা জানান।

তিনি বলেন, জায়েদ খান ভুয়া কাগজে বর্তমান কমিটির সভাপতির হাতে শপথ নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে কমিটির বর্তমান সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, অপমানজনক বক্তব্য রেখেছেন, যা শিল্পী সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ। তাকে গঠনতন্ত্র অনুযায়ী এসব অভিযোগের জবাব চেয়ে চিঠি দেয়া হয়। তিনি সময়মতো উত্তর দেননি। এমতাবস্থায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত সবাই মিলে তার সদস্যপদ স্থগিতের পক্ষে রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, অচিরেই সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যদি জায়েদ খানের সদস্য পদ বাতিলের আদেশ হয়, তাহলে শিল্পী সমিতির সদস্য থাকবেন না জায়েদ খান। প্রসঙ্গত, গত দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান।

এবারও নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার ‘ভোট কেনার’ অভিযোগ তোলার পর জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং সে পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান আদালতে যান। কয়েক দফায় নানা ঘটনার পর আদালতের সর্বশেষ আদেশের বলে নিপুণ এখন সাধারণ সম্পাদকের চেয়ারে রয়েছেন; যদিও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD