স্ত্রীকে গলা কেটে হত্যা’ স্বামীর যাবজ্জীবন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এই জরিমানার টাকার মধ্যে মামলা পরিচালনার খরচ হিসেবে ১০ হাজার টাকা রেখে বাকী টাকা নিহতের কন্যা আদিবাকে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হলেন মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সেই সঙ্গে নিহত স্ত্রী হলেন মো. খাদিজা আক্তার। তিনি একই এলাকার মৃত আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে।

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে এই ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ১ লাখ অর্থদন্ডে দন্ডিত করেছেন। তাদের সংসারে আদিবা নামে এক কন্যা সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার এক ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়।

তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। সেই কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালের কোনো এক সময়ে স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যা করে কন্যা আদিবাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে।

সেই সাথে কন্যা আদিবাকে রেখে চলে যায়। পরে এই খবর শুনে খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের ভাড়াটিয়া বাসায় গিয়ে দেখেন খাদিজাকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে গলা কেটে হত্যা’ স্বামীর যাবজ্জীবন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এই জরিমানার টাকার মধ্যে মামলা পরিচালনার খরচ হিসেবে ১০ হাজার টাকা রেখে বাকী টাকা নিহতের কন্যা আদিবাকে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হলেন মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সেই সঙ্গে নিহত স্ত্রী হলেন মো. খাদিজা আক্তার। তিনি একই এলাকার মৃত আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে।

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে এই ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ১ লাখ অর্থদন্ডে দন্ডিত করেছেন। তাদের সংসারে আদিবা নামে এক কন্যা সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার এক ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়।

তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। সেই কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালের কোনো এক সময়ে স্ত্রী খাদিজাকে গলা কেটে হত্যা করে কন্যা আদিবাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে।

সেই সাথে কন্যা আদিবাকে রেখে চলে যায়। পরে এই খবর শুনে খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের ভাড়াটিয়া বাসায় গিয়ে দেখেন খাদিজাকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD