ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় স্নিগ্ধা

শেয়ার করুন...

এ প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। ‘সোনার চর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে স্নিগ্ধার সহশিল্পী চিত্রনায়ক জায়েদ খান। আরও রয়েছেন ওমর সানী-মৌসুমী। এই সিনেমার কাজ শেষ করে একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন স্নিগ্ধা। এতে তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সিনেমার নবীন এই নায়িকা। বর্তমানে সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে থেকে একটি সিনেমা দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক হবে।

নতুন খবর হচ্ছে সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্নিগ্ধা। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করছেন সুলতান মজুমদার। সিনেমাটিতে তার সহশিল্পী জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শ্যামেলের বিপরীতে কাজ করতে চলেছেন স্নিগ্ধা।

তৃতীয় সিনেমা নিয়ে উচ্ছ্বসিত স্নিগ্ধা। তিনি বলেন, ‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী একটি মেয়ে। তার একটা অতীত আছে, যা সবসময় যন্ত্রণা দেয়। পাপড়ির জীবনটাই সংগ্রামী। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়৷ গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে। আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকরা ইতিবাচক ভাবে গ্রহণ করবে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

জানা গেছে, ‘পাপী’ সিনেমাটি আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি স্নিগ্ধা নিয়মিত মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করছেন। তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটি নিয়ে আশাবাদী এ নায়িকা। স্নিগ্ধার ভাষায়, অনেক যত্ন নিয়ে নির্মাতা সিনেমা দুটি নির্মাণ করেছেন। এতে দুটি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় স্নিগ্ধা

শেয়ার করুন...

এ প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। ‘সোনার চর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে স্নিগ্ধার সহশিল্পী চিত্রনায়ক জায়েদ খান। আরও রয়েছেন ওমর সানী-মৌসুমী। এই সিনেমার কাজ শেষ করে একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন স্নিগ্ধা। এতে তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সিনেমার নবীন এই নায়িকা। বর্তমানে সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে থেকে একটি সিনেমা দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক হবে।

নতুন খবর হচ্ছে সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্নিগ্ধা। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করছেন সুলতান মজুমদার। সিনেমাটিতে তার সহশিল্পী জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শ্যামেলের বিপরীতে কাজ করতে চলেছেন স্নিগ্ধা।

তৃতীয় সিনেমা নিয়ে উচ্ছ্বসিত স্নিগ্ধা। তিনি বলেন, ‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী একটি মেয়ে। তার একটা অতীত আছে, যা সবসময় যন্ত্রণা দেয়। পাপড়ির জীবনটাই সংগ্রামী। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়৷ গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে। আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকরা ইতিবাচক ভাবে গ্রহণ করবে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

জানা গেছে, ‘পাপী’ সিনেমাটি আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি স্নিগ্ধা নিয়মিত মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করছেন। তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটি নিয়ে আশাবাদী এ নায়িকা। স্নিগ্ধার ভাষায়, অনেক যত্ন নিয়ে নির্মাতা সিনেমা দুটি নির্মাণ করেছেন। এতে দুটি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD