কারবালার চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : লায়ন গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কারবালার চেতনা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। কারবালার শোকাবহ ঘটনা স্মৃতিতে অম্লান। পবিত্র আশুরা সত্য ন্যায়ের পথে চলার প্রেরণা ও শক্তি যোগায়। ১০ মহরম পবিত্র আশুরা সমগ্র মুসলিম জাহানের জন্যে এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যগণ এবং সহচরবৃন্দ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে বিশ্বাস ঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাৎ বরণ করেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্যে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে ১০ মহরম, ২৯ জুলাই (শনিবার) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে ‘শুহাদায়ে কারবালা মাহফিল ও মার্সিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সোমনুন মোহেব ওয়ার্সী আল-জাহাঙ্গীর।

প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, ১০ মহরম আশুরা মুসলিম বিশ্বে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর কলিজার টুকরা ইমাম হুসাইন (রাঃ) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগের ফলে ইসলাম ধর্ম সারা বিশ্বে পুনজাগরণ লাভ করে। আশুরার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে কাজ করা। তিনি সকলকে আশুরার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ ফকিরনি দরবার শরীফের খাদেম শাহ্ সুফি লুৎফুর রহমান বাধঁন, দৈনিক একুশের সংবাদ সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার প্রমুখ। আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীরা কারবালার জারি-সারি ও কাওয়ালি পরিবেশন করেন। অনুষ্ঠানে পীর মাশায়েখ, ওলামায়েকেরাম ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৫ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারবালার চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : লায়ন গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কারবালার চেতনা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। কারবালার শোকাবহ ঘটনা স্মৃতিতে অম্লান। পবিত্র আশুরা সত্য ন্যায়ের পথে চলার প্রেরণা ও শক্তি যোগায়। ১০ মহরম পবিত্র আশুরা সমগ্র মুসলিম জাহানের জন্যে এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যগণ এবং সহচরবৃন্দ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে বিশ্বাস ঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাৎ বরণ করেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্যে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে ১০ মহরম, ২৯ জুলাই (শনিবার) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে ‘শুহাদায়ে কারবালা মাহফিল ও মার্সিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সোমনুন মোহেব ওয়ার্সী আল-জাহাঙ্গীর।

প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, ১০ মহরম আশুরা মুসলিম বিশ্বে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর কলিজার টুকরা ইমাম হুসাইন (রাঃ) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগের ফলে ইসলাম ধর্ম সারা বিশ্বে পুনজাগরণ লাভ করে। আশুরার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে কাজ করা। তিনি সকলকে আশুরার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ ফকিরনি দরবার শরীফের খাদেম শাহ্ সুফি লুৎফুর রহমান বাধঁন, দৈনিক একুশের সংবাদ সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার প্রমুখ। আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীরা কারবালার জারি-সারি ও কাওয়ালি পরিবেশন করেন। অনুষ্ঠানে পীর মাশায়েখ, ওলামায়েকেরাম ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD