বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আমতলীতে বসত বাড়ী প্লাবিত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জো’এর প্রভাবে উপকূলীয় বরগুনার আমতলী উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া পায়রা (বুড়িশ্বর) নদীসহ বিভিন্ন নদ- নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে বসবাসরতদের বসত বাড়ীতে পানি ঢুকে প্লাবিত হয়েছে।

আমতলী পৌর শহরের আমুয়ার চর, লঞ্চঘাট, ফেরীঘাট, লোচা এলাকায় নিচু ভেরিবাঁধ উপচে পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হয়েছে।

উপজেলার গুলিশাখালী, আঙ্গুলকাটা, জেলেপাড়া, বালিয়াতলী, ঘোপখালী, পশুরবুনিয়া, গাজীপুর, কলাগাছিয়া গ্রামে বেড়িবাঁধের বাহিরে বসবাসরতদের বাসা বাড়িতে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি ও মাছের ঘের। বিশেষ করে বেড়ীবাঁধের বাহিরে বসবারত পরিবারগুলোকে ওই সময় দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় আমতলী- পুরাকাটা রুটে চলাচলরত ফেরির গ্যাংওয়ে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ও মানুষ পারাপারে ভোগান্তির সৃষ্টি হয়। অনেককে পানিতে ভিজে ও নৌকায় করে তীরে উঠতে দেখা যায়।

ফেরিঘাটের হোটেল ব্যবসায়ী আমির হোসেন বলেন, নদীতে জোয়ারের পানি বাড়লেই ফেরির গ্যাংওয়ে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফেরি ও ট্রলারে পারাপাররত মানুষজনকে পানিতে ভিজে অথবা অস্থায়ীভাবে নৌকায় করে টাকা দিয়ে পার হয়ে তীরে উঠতে হয়।

ফেরি ঘাটের ইজারাদার মোঃ হাসান বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ফেরির গ্যাংওয়ে তলিয়ে যায়। তখন ফেরিতে কোন যানবাহন উঠতে পারে না। তখন বাধ্যহয়ে ফেরি চলাচল বন্ধ করে রাখতে হয়।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব মুঠোফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্নিমার জো’এর প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছেন। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশের কোন খবর পাইনি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আমতলীতে বসত বাড়ী প্লাবিত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জো’এর প্রভাবে উপকূলীয় বরগুনার আমতলী উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া পায়রা (বুড়িশ্বর) নদীসহ বিভিন্ন নদ- নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরে বসবাসরতদের বসত বাড়ীতে পানি ঢুকে প্লাবিত হয়েছে।

আমতলী পৌর শহরের আমুয়ার চর, লঞ্চঘাট, ফেরীঘাট, লোচা এলাকায় নিচু ভেরিবাঁধ উপচে পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হয়েছে।

উপজেলার গুলিশাখালী, আঙ্গুলকাটা, জেলেপাড়া, বালিয়াতলী, ঘোপখালী, পশুরবুনিয়া, গাজীপুর, কলাগাছিয়া গ্রামে বেড়িবাঁধের বাহিরে বসবাসরতদের বাসা বাড়িতে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি ও মাছের ঘের। বিশেষ করে বেড়ীবাঁধের বাহিরে বসবারত পরিবারগুলোকে ওই সময় দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় আমতলী- পুরাকাটা রুটে চলাচলরত ফেরির গ্যাংওয়ে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ও মানুষ পারাপারে ভোগান্তির সৃষ্টি হয়। অনেককে পানিতে ভিজে ও নৌকায় করে তীরে উঠতে দেখা যায়।

ফেরিঘাটের হোটেল ব্যবসায়ী আমির হোসেন বলেন, নদীতে জোয়ারের পানি বাড়লেই ফেরির গ্যাংওয়ে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফেরি ও ট্রলারে পারাপাররত মানুষজনকে পানিতে ভিজে অথবা অস্থায়ীভাবে নৌকায় করে টাকা দিয়ে পার হয়ে তীরে উঠতে হয়।

ফেরি ঘাটের ইজারাদার মোঃ হাসান বলেন, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ফেরির গ্যাংওয়ে তলিয়ে যায়। তখন ফেরিতে কোন যানবাহন উঠতে পারে না। তখন বাধ্যহয়ে ফেরি চলাচল বন্ধ করে রাখতে হয়।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব মুঠোফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্নিমার জো’এর প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছেন। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশের কোন খবর পাইনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD