অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হওয়ার খবরে কলাপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শেয়ার করুন...

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়ায় সাগর পাড়ে বইছে আনন্দের বন্যা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় আনন্দ ভাগাভাগি করতে বিতরণ করেছেন মিষ্টি। মিছিল শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এর আগে বুধবার সন্ধ্যায় মো.মহিববুর রহমানের প্রতিমন্ত্রী পাওয়ার এমন খবর এলাকায় জানাজানি হলে রাতেই পৌর শহরে বাদ্য বাজিয়ে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মী সহ উৎফুল্ল এলাকার মানুষ। একইভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মহিপুর থানা সদর, চাপলী বাজার ও রাঙ্গাবালী উপজেলা সদরে মিছিল করেছেন।

জানান গেছে, মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তী সময়ে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

মহিববুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর পাড়ের ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা। তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হওয়ার খবরে কলাপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শেয়ার করুন...

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়ায় সাগর পাড়ে বইছে আনন্দের বন্যা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় আনন্দ ভাগাভাগি করতে বিতরণ করেছেন মিষ্টি। মিছিল শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এর আগে বুধবার সন্ধ্যায় মো.মহিববুর রহমানের প্রতিমন্ত্রী পাওয়ার এমন খবর এলাকায় জানাজানি হলে রাতেই পৌর শহরে বাদ্য বাজিয়ে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মী সহ উৎফুল্ল এলাকার মানুষ। একইভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মহিপুর থানা সদর, চাপলী বাজার ও রাঙ্গাবালী উপজেলা সদরে মিছিল করেছেন।

জানান গেছে, মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তী সময়ে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

মহিববুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর পাড়ের ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা। তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD