কাকিলাকুড়ায় এস,এস,সি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও EDOK জীবনগৌরব পদক’ প্রদান অনুষ্ঠিত

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতি সামাজিক সংগঠন কাকিলাকুড়ার শিক্ষা উন্নয়ন সংস্থা (EDOK) এর উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য অনুষ্ঠান— এস,এস,সি ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং EDOK জীবন গৌরব পদক প্রদান।

অনুষ্ঠানে উৎসবের আবহে কৃতী শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিশেষভাবে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সম্মানে আপ্লুত হয়ে জানান— “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এখন সমাজ ও দেশের জন্য আরও ভালো কিছু করার প্রেরণা পেলাম।”

শিক্ষার্থীদের পাশাপাশি সমাজ ও জাতির আলোকবর্তিকাদের স্বীকৃতি দিতে এ বছর তিনজনকে EDOK জীবনগৌরব পদক প্রদান করা হয়। তাঁরা হলেন-প্রেরণার আলোকবর্তিকা স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব মো: আব্দুস সাত্তার (যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন)
আদর্শনিষ্ঠ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ মো: আরিফ রাব্বানী (ফররুখ) সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) মৃত ফাহাদ আলম (তার পক্ষে পদক গ্রহণ করেন তাঁর বাবা)।

পদক গ্রহণকালে মরনোত্তর সম্মানপ্রাপ্ত ফাহাদ আলমের বাবা আবেগঘন কণ্ঠে বলেন— “আমার সন্তানের অবদানকে EDOK যে সম্মান দিল, এটি আমার জীবনের এক গর্বের মুহূর্ত। আমার সন্তান হয়তো নেই, কিন্তু তার স্বপ্ন ও কাজ সমাজে আজও বেঁচে আছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন— “শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবীদের সম্মান জানানো মানেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার পথ প্রশস্ত করা।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান এবং EDOK-এর এই আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন EDOK-এর সভাপতি জনাব এস.এম সোহান দিনার৷
সঞ্চালনা করেন সংগঠনের সাবেক আহবায়ক জনাব মো: জাহিদ হাসান। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন “এই সম্মাননা আমার নিজের জীবনেও বিশেষ তাৎপর্য বহন করে, কারণ যিনি শিক্ষক পদক পাচ্ছেন তিনি আমার প্রাথমিক জীবনের শিক্ষক ছিলেন। তাঁর হাত ধরেই আমার শৈশবের শিক্ষার ভিত্তি গড়ে উঠেছিল। আজ তাঁকে সম্মান জানাতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও কৃতজ্ঞ।” শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সমাজের কল্যাণ এবং পদকপ্রাপ্তদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

সর্বশেষ সংবাদ

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

» ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাকিলাকুড়ায় এস,এস,সি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও EDOK জীবনগৌরব পদক’ প্রদান অনুষ্ঠিত

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতি সামাজিক সংগঠন কাকিলাকুড়ার শিক্ষা উন্নয়ন সংস্থা (EDOK) এর উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য অনুষ্ঠান— এস,এস,সি ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং EDOK জীবন গৌরব পদক প্রদান।

অনুষ্ঠানে উৎসবের আবহে কৃতী শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিশেষভাবে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সম্মানে আপ্লুত হয়ে জানান— “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এখন সমাজ ও দেশের জন্য আরও ভালো কিছু করার প্রেরণা পেলাম।”

শিক্ষার্থীদের পাশাপাশি সমাজ ও জাতির আলোকবর্তিকাদের স্বীকৃতি দিতে এ বছর তিনজনকে EDOK জীবনগৌরব পদক প্রদান করা হয়। তাঁরা হলেন-প্রেরণার আলোকবর্তিকা স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব মো: আব্দুস সাত্তার (যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন)
আদর্শনিষ্ঠ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ মো: আরিফ রাব্বানী (ফররুখ) সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) মৃত ফাহাদ আলম (তার পক্ষে পদক গ্রহণ করেন তাঁর বাবা)।

পদক গ্রহণকালে মরনোত্তর সম্মানপ্রাপ্ত ফাহাদ আলমের বাবা আবেগঘন কণ্ঠে বলেন— “আমার সন্তানের অবদানকে EDOK যে সম্মান দিল, এটি আমার জীবনের এক গর্বের মুহূর্ত। আমার সন্তান হয়তো নেই, কিন্তু তার স্বপ্ন ও কাজ সমাজে আজও বেঁচে আছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন— “শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবীদের সম্মান জানানো মানেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার পথ প্রশস্ত করা।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান এবং EDOK-এর এই আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন EDOK-এর সভাপতি জনাব এস.এম সোহান দিনার৷
সঞ্চালনা করেন সংগঠনের সাবেক আহবায়ক জনাব মো: জাহিদ হাসান। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন “এই সম্মাননা আমার নিজের জীবনেও বিশেষ তাৎপর্য বহন করে, কারণ যিনি শিক্ষক পদক পাচ্ছেন তিনি আমার প্রাথমিক জীবনের শিক্ষক ছিলেন। তাঁর হাত ধরেই আমার শৈশবের শিক্ষার ভিত্তি গড়ে উঠেছিল। আজ তাঁকে সম্মান জানাতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও কৃতজ্ঞ।” শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সমাজের কল্যাণ এবং পদকপ্রাপ্তদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD