সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের লাশ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, “ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের লাশ চোখে পড়ে। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। ঘটনাটি সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।”

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

» ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের লাশ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, “ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের লাশ চোখে পড়ে। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। ঘটনাটি সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD