ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্প্রতি হামলার শিকার হন সাংবাদিক রাফিউল ইসলাম রাতুল এর ছোট ভাই আরিফুল ইসলাম আলিফ। ছোট ভাইয়ের হামলাকারীদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করতে যান দেশ কালবেলার ও সাবেক দেশ টিভির স্পোর্টস রিপোর্টার রাফিউল ইসলাম রাতুল। সে সময় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতেই হামলার শিকার হন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা পুলিশের সামনে রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের সামনে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাংবাদিক রাতুলের ওপর পরিকল্পিতভাবে এ নৃশংস হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার সময় সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ও হেলমেট ছিনিয়ে নেয় সন্ত্রীসারা বলে জানান ভুক্তভোগী সাংবাদিক রাতুল। রাফিউল ইসলাম রাতুল বলেন, ‘প্রায় ৫০-৬০ জনের একটা দল পূর্ব-পরিকল্পিতভাবে সিন্ডিকেট গড়ে হামলাটি চালায়। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের উদ্দেশ্য ছিল মব সৃষ্টি করে আমাকে হত্যা করার।

আগের মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতুলের ছোট ভাই আরিফুল ইসলাম আলিফের (১৮) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২৭ আগস্ট রাত ৯টার দিকে এ সন্ত্রাসীবাহিনী ফতুল্লা রেলস্টেশন এলাকায় হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার ঘাড়ের ডানপাশে গুরুতর জখম হয়। এ ঘটনার জেরে পরদিন নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় জীবন মিয়া (২০), রুবেল মিয়া (১৯), সাকিব (১৮), দ্বীদার (১৯) ও উল্লাস (১৯)- এই ৫ জনকে আসামি করে মামলা করা হয়।

এরপর আইনশৃঙ্খলাবাহিনী সাকিব ও রুবেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতুলকে সঙ্গে নিয়ে পুলিশ মূল আসামি জীবনকে ধরতে ফতুল্লার রেলস্টেশন এলাকায় অভিযান চালালে আগে থেকে ওৎ পেতে থাকা ৫০ থেকে ৬০ জনের সেই সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৫ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্প্রতি হামলার শিকার হন সাংবাদিক রাফিউল ইসলাম রাতুল এর ছোট ভাই আরিফুল ইসলাম আলিফ। ছোট ভাইয়ের হামলাকারীদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করতে যান দেশ কালবেলার ও সাবেক দেশ টিভির স্পোর্টস রিপোর্টার রাফিউল ইসলাম রাতুল। সে সময় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতেই হামলার শিকার হন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা পুলিশের সামনে রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের সামনে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাংবাদিক রাতুলের ওপর পরিকল্পিতভাবে এ নৃশংস হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার সময় সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ও হেলমেট ছিনিয়ে নেয় সন্ত্রীসারা বলে জানান ভুক্তভোগী সাংবাদিক রাতুল। রাফিউল ইসলাম রাতুল বলেন, ‘প্রায় ৫০-৬০ জনের একটা দল পূর্ব-পরিকল্পিতভাবে সিন্ডিকেট গড়ে হামলাটি চালায়। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের উদ্দেশ্য ছিল মব সৃষ্টি করে আমাকে হত্যা করার।

আগের মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতুলের ছোট ভাই আরিফুল ইসলাম আলিফের (১৮) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২৭ আগস্ট রাত ৯টার দিকে এ সন্ত্রাসীবাহিনী ফতুল্লা রেলস্টেশন এলাকায় হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার ঘাড়ের ডানপাশে গুরুতর জখম হয়। এ ঘটনার জেরে পরদিন নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় জীবন মিয়া (২০), রুবেল মিয়া (১৯), সাকিব (১৮), দ্বীদার (১৯) ও উল্লাস (১৯)- এই ৫ জনকে আসামি করে মামলা করা হয়।

এরপর আইনশৃঙ্খলাবাহিনী সাকিব ও রুবেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতুলকে সঙ্গে নিয়ে পুলিশ মূল আসামি জীবনকে ধরতে ফতুল্লার রেলস্টেশন এলাকায় অভিযান চালালে আগে থেকে ওৎ পেতে থাকা ৫০ থেকে ৬০ জনের সেই সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD