বকশীগঞ্জে পুলিশের উপর হামলা: মাদক কারবারি লিটনসহ গ্রেফতার ৩

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মূল আসামি সুরুজ কসাইয়ের ছেলে লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, হামলার পরপরই লিটনের মা ফিরুজা (৬০) এবং পুটলের ছেলে রিপন (১৮)-কে আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা পুলিশের এসআই রাসেল ও কন্সটেবল আমিরুল সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেন। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় লিটনের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে জোরপূর্বক আটক লিটনকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান- সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে অবশেষে ঘটনার মূল হোতা মাদক কারবারি লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে। ওসি শাকের আরও জানান, এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পুলিশের উপর হামলা: মাদক কারবারি লিটনসহ গ্রেফতার ৩

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মূল আসামি সুরুজ কসাইয়ের ছেলে লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, হামলার পরপরই লিটনের মা ফিরুজা (৬০) এবং পুটলের ছেলে রিপন (১৮)-কে আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা পুলিশের এসআই রাসেল ও কন্সটেবল আমিরুল সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেন। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় লিটনের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে জোরপূর্বক আটক লিটনকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান- সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে অবশেষে ঘটনার মূল হোতা মাদক কারবারি লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে। ওসি শাকের আরও জানান, এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD