কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন...

বজলুর রহমান: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে গত-কাল শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‘মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে পরিচালিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় সাত শত বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান জানান, তার প্রয়াত পিতা ইয়াকুব আলী ছিলেন ব্রিটিশ আমল থেকে এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জীবন মান উন্নয়নে আজীবন পরিশ্রম করেছেন তিনি। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বছরের শুরুতে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর থেকে মেডিসিন, গাইনি, অর্থপেডিক্স, চর্ম ও পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন
বিষয়ে ,বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসেছেন।

চিকিৎকদের কাছে এলাকার শত শত মানুষকে আসতে দেখে খুবই ভালো লাগছে। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করতে পারার মাঝে যে অপরিসীম অপরিসীম আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। গত- দুই মাস আগে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় তিন শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সারা বছরই এই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো কাপাসিয়া বাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো. আনোয়ার সাদেকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

অন্যদের মাঝে বক্তব্য দেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোবারক হোসাইন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম নিজামী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুলসহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন...

বজলুর রহমান: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে গত-কাল শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‘মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে পরিচালিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় সাত শত বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান জানান, তার প্রয়াত পিতা ইয়াকুব আলী ছিলেন ব্রিটিশ আমল থেকে এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জীবন মান উন্নয়নে আজীবন পরিশ্রম করেছেন তিনি। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বছরের শুরুতে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর থেকে মেডিসিন, গাইনি, অর্থপেডিক্স, চর্ম ও পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন
বিষয়ে ,বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসেছেন।

চিকিৎকদের কাছে এলাকার শত শত মানুষকে আসতে দেখে খুবই ভালো লাগছে। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করতে পারার মাঝে যে অপরিসীম অপরিসীম আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। গত- দুই মাস আগে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় তিন শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সারা বছরই এই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো কাপাসিয়া বাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো. আনোয়ার সাদেকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

অন্যদের মাঝে বক্তব্য দেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোবারক হোসাইন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম নিজামী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুলসহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD