বকশীগঞ্জে সার সংকটে কৃষকদের বিক্ষোভ, আশ্বাসে অবরােধ প্রত্যাহার

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার না পাওয়ায় ক্ষুদ্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরাধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার বাট্রীজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। কৃষকদের অভিযাোগ- বাজারে সারের তীব্র সংকট চলছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কৃষকরা জানান, বাট্রাজো়র ইউনিয়নের বিক্রয়কেন্দ্র প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘােষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ করে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সার নিতে আসা অনেক কৃষক সার না পয়ে ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ – রৌমারী মহাসড়ক অবরোেধে নামেন। হঠাৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কৃষক মাহমুদুল হাসান বলেন, ১৫ দিন আগে সার দিছে। যারা পাইছে তাে পাইছে, আর যারা পাইনি পরে তাে পায় নাই। আজকে সার দেওয়ার তারিখ ঠিক ছিল। আমরা সকালে যাইছি, মহিলা-পুরুষ সবাই লাইনে দাঁড়াইছি। ডিলার এসে বলে-এত মানুষকে সার কেমনে দিব? এই কথা বলে চলে যায়। পরে খবর আসে আজ সার দিবে না। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হাসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হাসনা বলেন, সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর কৃষকরা অবরােধ তুলে নেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন,উপজেলায় কোনো সার সংকট নেই। কিছু ব্যক্তি বারবার সার নিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মেসার্স মােজাহিদ ট্রেডার্সের মালিক রুমান জানান, আমার ঘরে ১৭৪ বস্তা সার ছিল। কিন্তু হঠাৎ ৫ থেকে ৭শ লােক এসে পড়ে। এত মানুষের চাপে সার বিতরণ করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সার সংকটে কৃষকদের বিক্ষোভ, আশ্বাসে অবরােধ প্রত্যাহার

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার না পাওয়ায় ক্ষুদ্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরাধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার বাট্রীজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। কৃষকদের অভিযাোগ- বাজারে সারের তীব্র সংকট চলছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কৃষকরা জানান, বাট্রাজো়র ইউনিয়নের বিক্রয়কেন্দ্র প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘােষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ করে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সার নিতে আসা অনেক কৃষক সার না পয়ে ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ – রৌমারী মহাসড়ক অবরোেধে নামেন। হঠাৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কৃষক মাহমুদুল হাসান বলেন, ১৫ দিন আগে সার দিছে। যারা পাইছে তাে পাইছে, আর যারা পাইনি পরে তাে পায় নাই। আজকে সার দেওয়ার তারিখ ঠিক ছিল। আমরা সকালে যাইছি, মহিলা-পুরুষ সবাই লাইনে দাঁড়াইছি। ডিলার এসে বলে-এত মানুষকে সার কেমনে দিব? এই কথা বলে চলে যায়। পরে খবর আসে আজ সার দিবে না। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হাসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হাসনা বলেন, সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর কৃষকরা অবরােধ তুলে নেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন,উপজেলায় কোনো সার সংকট নেই। কিছু ব্যক্তি বারবার সার নিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মেসার্স মােজাহিদ ট্রেডার্সের মালিক রুমান জানান, আমার ঘরে ১৭৪ বস্তা সার ছিল। কিন্তু হঠাৎ ৫ থেকে ৭শ লােক এসে পড়ে। এত মানুষের চাপে সার বিতরণ করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD