পুলিশের ওপর হামলা ও ইয়াসিন হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনকে জামিন দেওয়া হলেও আইভীকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যাড. আওলাদ আরো বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই।

তিনি জানান,ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ইয়াসিনকে হত্যা করেছেন। অন্য মামলায় বলা হচ্ছে আইভী পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন এবং এজাহারে তাঁর নামও ছিল না। তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আইভীর আইনজীবী।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা ও ইয়াসিন হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনকে জামিন দেওয়া হলেও আইভীকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যাড. আওলাদ আরো বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই।

তিনি জানান,ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ইয়াসিনকে হত্যা করেছেন। অন্য মামলায় বলা হচ্ছে আইভী পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন এবং এজাহারে তাঁর নামও ছিল না। তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আইভীর আইনজীবী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD