তালতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, গাড়ি ফেলে পালিয়ে যান কালবেল‘র সাংবাদিক 

শেয়ার করুন...

বরগুনার তালতলীতে নৌবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে নৌবাহিনী। এ সময় ঘটনাস্থলে থাকা দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম মৃধা মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান। এই ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মাদকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোটবগী চরপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌবাহিনী ও মামলা সূত্রে জানা যায়, ছোটবগী চরপাড়া এলাকায় সাংবাদিক নাঈম ইসলাম হাইরাজ মৃধা ও মাদক ব্যবসায়ী সরোয়ার তালুকদার (৩২) ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি সশস্ত্র দল দ্রুত অভিযান চালায়। এ সময় সরোয়ার তালুকদারকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা, মাদক লেনদেনের ৩ হাজার ১০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় পরিস্থিতি বুঝে সাংবাদিক পরিচয়ধারী দৈনিক কালবেলার তালতলী প্রতিনিধি নাঈম ইসলাম হাইরাজ মৃধা পালিয়ে যান এবং ঘটনাস্থলে নিজের ব্যবহৃত দৈনিক কালবেলা স্টিকারযুক্ত মোটরসাইকেল (বরগুনা হ-১১-৭৬৫২) ফেলে যান। পরে নৌবাহিনী মোটরসাইকেলটি জব্দ করে।

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সরোয়ার তালুকদার স্বীকার করেছেন যে তিনি নিয়মিত সাংবাদিক নাঈম মৃধার কাছে ইয়াবা সরবরাহ করতেন। নাঈম স্থানীয় আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকেও নিয়মিত মাদক সংগ্রহ করেন বলেও তিনি উল্লেখ করেছেন। পরে রাত দেড়টার দিকে সরোয়ারকে নৌবাহিনী থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় সরোয়ার তালুকদারকে প্রধান আসামি, নাঈম মৃধাকে ২ নম্বর আসামি এবং আসলামের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম মৃধা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব খাটানোর পাশাপাশি নিয়মিত মাদক সরবরাহে জড়িত ছিলেন। সাম্প্রতিক অভিযানে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে।

আটক সরোয়ার তালুকদার জানান, সন্ধ্যার দিকে সাংবাদিক নাঈম আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজেছিলেন ইয়াবা ক্রয়ের জন্য। আমাকে না পেয়ে আমার ভাইয়ের মাধ্যমে ফোন করায় আমি রাস্তায় আসলে নাঈমের কাছে ইয়াবা দেওয়ার সময় নৌবাহিনী আমাকে হাতেনাতে আটক করে। এসময় মোটরসাইকেল রেখে নাঈম ও আসলাম পালিয়ে যান। গত দুই–তিন দিন ধরে নাঈম আমার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করছিলেন।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বলেন, নৌবাহিনী আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ইয়াবাসহ একজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সাংবাদিক নাঈমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নাঈমের বিরুদ্ধে তালতলী থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে। তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, গাড়ি ফেলে পালিয়ে যান কালবেল‘র সাংবাদিক 

শেয়ার করুন...

বরগুনার তালতলীতে নৌবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে নৌবাহিনী। এ সময় ঘটনাস্থলে থাকা দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম মৃধা মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান। এই ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মাদকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোটবগী চরপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌবাহিনী ও মামলা সূত্রে জানা যায়, ছোটবগী চরপাড়া এলাকায় সাংবাদিক নাঈম ইসলাম হাইরাজ মৃধা ও মাদক ব্যবসায়ী সরোয়ার তালুকদার (৩২) ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি সশস্ত্র দল দ্রুত অভিযান চালায়। এ সময় সরোয়ার তালুকদারকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা, মাদক লেনদেনের ৩ হাজার ১০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় পরিস্থিতি বুঝে সাংবাদিক পরিচয়ধারী দৈনিক কালবেলার তালতলী প্রতিনিধি নাঈম ইসলাম হাইরাজ মৃধা পালিয়ে যান এবং ঘটনাস্থলে নিজের ব্যবহৃত দৈনিক কালবেলা স্টিকারযুক্ত মোটরসাইকেল (বরগুনা হ-১১-৭৬৫২) ফেলে যান। পরে নৌবাহিনী মোটরসাইকেলটি জব্দ করে।

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সরোয়ার তালুকদার স্বীকার করেছেন যে তিনি নিয়মিত সাংবাদিক নাঈম মৃধার কাছে ইয়াবা সরবরাহ করতেন। নাঈম স্থানীয় আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকেও নিয়মিত মাদক সংগ্রহ করেন বলেও তিনি উল্লেখ করেছেন। পরে রাত দেড়টার দিকে সরোয়ারকে নৌবাহিনী থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় সরোয়ার তালুকদারকে প্রধান আসামি, নাঈম মৃধাকে ২ নম্বর আসামি এবং আসলামের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম মৃধা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব খাটানোর পাশাপাশি নিয়মিত মাদক সরবরাহে জড়িত ছিলেন। সাম্প্রতিক অভিযানে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে।

আটক সরোয়ার তালুকদার জানান, সন্ধ্যার দিকে সাংবাদিক নাঈম আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজেছিলেন ইয়াবা ক্রয়ের জন্য। আমাকে না পেয়ে আমার ভাইয়ের মাধ্যমে ফোন করায় আমি রাস্তায় আসলে নাঈমের কাছে ইয়াবা দেওয়ার সময় নৌবাহিনী আমাকে হাতেনাতে আটক করে। এসময় মোটরসাইকেল রেখে নাঈম ও আসলাম পালিয়ে যান। গত দুই–তিন দিন ধরে নাঈম আমার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করছিলেন।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বলেন, নৌবাহিনী আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ইয়াবাসহ একজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সাংবাদিক নাঈমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নাঈমের বিরুদ্ধে তালতলী থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে। তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD