অন্যের জমিতে রাতারাতি ঘর বানিয়ে বাউল সাধকের ব্যানার টানাল দখলদাররা

শেয়ার করুন...

নেত্রকোণা প্রতিনিধি, বাবুল মিয়া:- নেত্রকোনা পৌরশহরের বাহিরচাপড়া এলাকায় অন্যের জমি দখল করে রাতারাতি ঘর বানিয়ে এতে বাউল সাধকের ব্যানার টানিয়েছেন দখলদাররা।

এ ঘটনায় জমির মালিক পার্শ্ববর্তী বালুয়াখালি গ্রামের মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

অভিযুক্তরা হলেন পৌরশহরের বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আমির বাশার (৫৫) ও তার ভাই মো. এমরান বাশার (৪৫) একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০), মো. খাইরুল মিয়া (৪০), মো. কালা মিয়ার ছেলে), মো. সাজ্জাদুল (৩৮) ও মো. সোহরাব (৪৫)।

অভিযোগে মাহমুদা আক্তার জানান, তার পৈত্রিক এক একর ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের আমির বাশার ও এমরান বাশারসহ কয়েকজন মিলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভ্যাকু দিয়ে মাটি কেটে সড়কের পাশে ভরাট করে। পরে বাড়িতে আগেই তৈরি করে রাখা দুটি ঘর নিয়ে এসে সেখানে স্থাপন করে। পরে ঘরের সামনে বাউল সাধকের ব্যানার টানিয়ে রেখেছে। পরদিন এ বিষয়ে বাধা দিতে গেলে দখলদারেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন মাহমুদা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মাহমুদ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তারা জোর করে আমাদের পৈত্রিক জায়গাটি দখলের চেষ্টা করে আসছে। সম্প্রতি অভিযুক্তরা জমিটির মালিকানা দাবি করে জোরপূর্বক আমাদের বেদখলের চেষ্টা চালাচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাহমুদার ভাই সজিব তালুকদার বলেন, জায়গার সিএসসহ সকল কাগজ আমাদের। কিন্তু তারা জোর করে দখল নিয়ে মালিকানা দাবি করছে। সড়কের পাশে মাটি ভরাট করে রাতারাতি ঘর তুলে বাউলের আস্তানা দাবি করে ব্যানার টানিয়েছে। একটা স্পর্শকাতর বিষয়কে দখলের ঢাল বানিয়েছে। এটা আরও নিন্দনীয় কাজ। আমরা আইনের দারস্থ হয়েছি। আশা করছি ন্যায় বিচার পাব।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলা শহরের পূর্বদিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সদ্য মাটি ভরাট করে দুটি ঘর তৈরি করা হয়েছে। এর একটিতে বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ সভার বিশাল ব্যানার টানানো রয়েছে। আগামী ১৯-২০ জানুয়ারি স্মরণ সভা হবে বলে ওই ব্যানারে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় বাবুল মিয়া ও কামরুল হাসান বলেন, কয়দিন আগেও এখানে কোন ঘর ছিলো না। ঘরের জায়গা ,কি গভীর গর্ত ছিলো। হঠাৎ এক রাতে ভ্যাকু দিয়ে মাটি ভরাট করে দ্রুত ঘর তৈরি করা হয়েছে। জায়গাটি নিয়ে ঝামেলা চলছে শুনেছি। দখল পাকাপোক্ত করতেই বাউলের আস্তানা প্রমাণের জন্য ঘরে ওই ব্যানার টানানো হয়েছে। যেন কেউ ভয়ে ঘরটি না ভাঙতে পারে। প্রকৃতপক্ষে ওইখানে কোনো বাউলের আস্তানা ছিল না। এটি দখলের একটি অভিনব কৌশল।

এ বিষয়ে বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ড কৃষকদলের সভাপতি রতন মিয়া বলেন, জায়গাটি দীর্ঘবছর ধরেই আমির বাশার ও এমরান বাশারদের দখলে ছিল। তবে তাদের কোনো কাগজপত্র ছিলো না। কয়েক বছর আগে কাগজপত্রে মাহমুদাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে জানা গেছে। এ নিয়ে কয়েক বছর আগে সালিশ করে সিদ্ধান্ত হয়েছিল যে, কিছু জায়গা আমির বাশার ও এমরান বাশাররা টাকা দিয়ে কিনে নেবেন। কিন্তু পরে সেটি আর বাস্তবায়ন হয়নি। তবে কয়দিন আগেও ওই জায়গায় কোন ঘর ছিলো না।

এ বিষয়ে অভিযুক্ত এমরান বাশার বলেন, এই জমিতে মাহমুদাদের কোনো অংশ নেই। আমরা প্রকৃত মালিকের থেকে এটি কিনে নিয়েছি। ৫০ বছরের বেশি সময় ধরে জায়গাটি আমাদের দখলে রয়েছে। রেকর্ডসহ কাগজপত্রে থাকা কিছু ত্রুটি সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে। সড়কের পাশে রাতারাতি ঘর তোলা হয়নি। আগে থেকেই সেখানে ঘর ছিল। বাউল সম্রাট রশিদ উদ্দিনের আত্মীয়দের কাছ থেকে জায়গাটি কেনা হয়েছে বলে একটি ঘর তাঁর স্মরণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকমল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষই দ্রুত আলোচনায় বসার কথা রয়েছে। এতে সমাধান না হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অন্যের জমিতে রাতারাতি ঘর বানিয়ে বাউল সাধকের ব্যানার টানাল দখলদাররা

শেয়ার করুন...

নেত্রকোণা প্রতিনিধি, বাবুল মিয়া:- নেত্রকোনা পৌরশহরের বাহিরচাপড়া এলাকায় অন্যের জমি দখল করে রাতারাতি ঘর বানিয়ে এতে বাউল সাধকের ব্যানার টানিয়েছেন দখলদাররা।

এ ঘটনায় জমির মালিক পার্শ্ববর্তী বালুয়াখালি গ্রামের মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

অভিযুক্তরা হলেন পৌরশহরের বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আমির বাশার (৫৫) ও তার ভাই মো. এমরান বাশার (৪৫) একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০), মো. খাইরুল মিয়া (৪০), মো. কালা মিয়ার ছেলে), মো. সাজ্জাদুল (৩৮) ও মো. সোহরাব (৪৫)।

অভিযোগে মাহমুদা আক্তার জানান, তার পৈত্রিক এক একর ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের আমির বাশার ও এমরান বাশারসহ কয়েকজন মিলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভ্যাকু দিয়ে মাটি কেটে সড়কের পাশে ভরাট করে। পরে বাড়িতে আগেই তৈরি করে রাখা দুটি ঘর নিয়ে এসে সেখানে স্থাপন করে। পরে ঘরের সামনে বাউল সাধকের ব্যানার টানিয়ে রেখেছে। পরদিন এ বিষয়ে বাধা দিতে গেলে দখলদারেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন মাহমুদা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মাহমুদ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তারা জোর করে আমাদের পৈত্রিক জায়গাটি দখলের চেষ্টা করে আসছে। সম্প্রতি অভিযুক্তরা জমিটির মালিকানা দাবি করে জোরপূর্বক আমাদের বেদখলের চেষ্টা চালাচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাহমুদার ভাই সজিব তালুকদার বলেন, জায়গার সিএসসহ সকল কাগজ আমাদের। কিন্তু তারা জোর করে দখল নিয়ে মালিকানা দাবি করছে। সড়কের পাশে মাটি ভরাট করে রাতারাতি ঘর তুলে বাউলের আস্তানা দাবি করে ব্যানার টানিয়েছে। একটা স্পর্শকাতর বিষয়কে দখলের ঢাল বানিয়েছে। এটা আরও নিন্দনীয় কাজ। আমরা আইনের দারস্থ হয়েছি। আশা করছি ন্যায় বিচার পাব।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলা শহরের পূর্বদিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সদ্য মাটি ভরাট করে দুটি ঘর তৈরি করা হয়েছে। এর একটিতে বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ সভার বিশাল ব্যানার টানানো রয়েছে। আগামী ১৯-২০ জানুয়ারি স্মরণ সভা হবে বলে ওই ব্যানারে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় বাবুল মিয়া ও কামরুল হাসান বলেন, কয়দিন আগেও এখানে কোন ঘর ছিলো না। ঘরের জায়গা ,কি গভীর গর্ত ছিলো। হঠাৎ এক রাতে ভ্যাকু দিয়ে মাটি ভরাট করে দ্রুত ঘর তৈরি করা হয়েছে। জায়গাটি নিয়ে ঝামেলা চলছে শুনেছি। দখল পাকাপোক্ত করতেই বাউলের আস্তানা প্রমাণের জন্য ঘরে ওই ব্যানার টানানো হয়েছে। যেন কেউ ভয়ে ঘরটি না ভাঙতে পারে। প্রকৃতপক্ষে ওইখানে কোনো বাউলের আস্তানা ছিল না। এটি দখলের একটি অভিনব কৌশল।

এ বিষয়ে বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ড কৃষকদলের সভাপতি রতন মিয়া বলেন, জায়গাটি দীর্ঘবছর ধরেই আমির বাশার ও এমরান বাশারদের দখলে ছিল। তবে তাদের কোনো কাগজপত্র ছিলো না। কয়েক বছর আগে কাগজপত্রে মাহমুদাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে জানা গেছে। এ নিয়ে কয়েক বছর আগে সালিশ করে সিদ্ধান্ত হয়েছিল যে, কিছু জায়গা আমির বাশার ও এমরান বাশাররা টাকা দিয়ে কিনে নেবেন। কিন্তু পরে সেটি আর বাস্তবায়ন হয়নি। তবে কয়দিন আগেও ওই জায়গায় কোন ঘর ছিলো না।

এ বিষয়ে অভিযুক্ত এমরান বাশার বলেন, এই জমিতে মাহমুদাদের কোনো অংশ নেই। আমরা প্রকৃত মালিকের থেকে এটি কিনে নিয়েছি। ৫০ বছরের বেশি সময় ধরে জায়গাটি আমাদের দখলে রয়েছে। রেকর্ডসহ কাগজপত্রে থাকা কিছু ত্রুটি সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে। সড়কের পাশে রাতারাতি ঘর তোলা হয়নি। আগে থেকেই সেখানে ঘর ছিল। বাউল সম্রাট রশিদ উদ্দিনের আত্মীয়দের কাছ থেকে জায়গাটি কেনা হয়েছে বলে একটি ঘর তাঁর স্মরণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকমল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষই দ্রুত আলোচনায় বসার কথা রয়েছে। এতে সমাধান না হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD