বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে যষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযােগ উঠেছে।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নুর মােহাম্মদের বিরুদ্ধে (অপেক্ষামান তালিকা) জালিয়াতি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোেগ তুলেছেন ভূক্তভােগী অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৫৫টি শূন্য আসনের বিপরীতে অনলাইনে ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। লটারির মাধ্যমে নির্বাচিত ৫৫ জনের মধ্যে নির্ধারিত সময়ে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়নি। নিয়ম অনুযায়ী, এই শূন্য থাকা ৭টি আসনে আপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করার কথা তবে অভিভাবকদের অভিযোেগ, অপেক্ষমাণ তালিকায় থাকা মেধাবীদের পাশ কাটিয়ে মোটা অস্কের টাকার বিনিময়ে পেছনের সারিতে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিচ্ছেন শিক্ষক নুর মােহাম্মদ। তালিকা আনুযায়ী যােগ্যদের না জানিয়ে গােপনে এই ভর্তি বাণিজ্য চালানাে হয়েছে বলে দাবি তাঁদের ভুক্তভােগী অভিভাবক মােহাম্মদ রেজুয়ান মিয়া বলেন, আমার মেয়ের সিরিয়াল সামনে থাকা সত্ত্বেও শিক্ষক নুর মােহাম্মদ বিভিন্ন তালবাহানা করে আমাদের ফিরিয়ে দেন। পরে জানতে পেরেছি, বড় অঙ্কের টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে অন্য শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। সরকারি স্কুলে এমন প্রকাশ্য অনিয়ম ভাবা যায় না।

অভিযােগের বিষয়ে জানতে চাইলে শিক্ষিক নুর মোহাম্মদ মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভর্তি প্রক্রিয়ায় কোনাে ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযােগ নেই। তিনি বলেন, যদি নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তবে বিধি মােতাবেবক ব্যবস্থা নেওয়া হব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই জানান, এই বিষয়ে আমি এখনো কোনাে লিখিত অভিযােগ পাইনি। অভিযােগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে যষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযােগ উঠেছে।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নুর মােহাম্মদের বিরুদ্ধে (অপেক্ষামান তালিকা) জালিয়াতি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোেগ তুলেছেন ভূক্তভােগী অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৫৫টি শূন্য আসনের বিপরীতে অনলাইনে ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। লটারির মাধ্যমে নির্বাচিত ৫৫ জনের মধ্যে নির্ধারিত সময়ে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়নি। নিয়ম অনুযায়ী, এই শূন্য থাকা ৭টি আসনে আপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করার কথা তবে অভিভাবকদের অভিযোেগ, অপেক্ষমাণ তালিকায় থাকা মেধাবীদের পাশ কাটিয়ে মোটা অস্কের টাকার বিনিময়ে পেছনের সারিতে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিচ্ছেন শিক্ষক নুর মােহাম্মদ। তালিকা আনুযায়ী যােগ্যদের না জানিয়ে গােপনে এই ভর্তি বাণিজ্য চালানাে হয়েছে বলে দাবি তাঁদের ভুক্তভােগী অভিভাবক মােহাম্মদ রেজুয়ান মিয়া বলেন, আমার মেয়ের সিরিয়াল সামনে থাকা সত্ত্বেও শিক্ষক নুর মােহাম্মদ বিভিন্ন তালবাহানা করে আমাদের ফিরিয়ে দেন। পরে জানতে পেরেছি, বড় অঙ্কের টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে অন্য শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। সরকারি স্কুলে এমন প্রকাশ্য অনিয়ম ভাবা যায় না।

অভিযােগের বিষয়ে জানতে চাইলে শিক্ষিক নুর মোহাম্মদ মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভর্তি প্রক্রিয়ায় কোনাে ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযােগ নেই। তিনি বলেন, যদি নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তবে বিধি মােতাবেবক ব্যবস্থা নেওয়া হব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই জানান, এই বিষয়ে আমি এখনো কোনাে লিখিত অভিযােগ পাইনি। অভিযােগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD