ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়-অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত এই তালিকা কার্যকর থাকবে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বকশীগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ও বাস ভাড়া নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: সিএনজি (জনপ্রতি): বকশীগঞ্জ-জামালপুর: ১৩০ টাকা, বকশীগঞ্জ-শেরপুর: ৯০ টাকা, বকশীগঞ্জ-রৌমারী: ২৫০ টাকা, বাস: বকশীগঞ্জ-ঢাকা: ৬৯০ টাকা।

ভাড়ার পাশাপাশি আসন্ন ঈদে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়েও ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়-অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত এই তালিকা কার্যকর থাকবে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বকশীগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ও বাস ভাড়া নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: সিএনজি (জনপ্রতি): বকশীগঞ্জ-জামালপুর: ১৩০ টাকা, বকশীগঞ্জ-শেরপুর: ৯০ টাকা, বকশীগঞ্জ-রৌমারী: ২৫০ টাকা, বাস: বকশীগঞ্জ-ঢাকা: ৬৯০ টাকা।

ভাড়ার পাশাপাশি আসন্ন ঈদে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়েও ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD