প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব: জুলকারনাইন সায়ের

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে জামায়াতের ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র সমালোচনা করেছেন আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের প্রধান জুলকারনাইন সায়ের। এমপির এই আচরণকে কটাক্ষ করে তিনি বলেছেন, প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম্যান হওয়া যায় না।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের এই মন্তব্য করেন। তিনি এমপি আল আমিনের এই কর্মকাণ্ডকে সস্তা ‘স্টান্ট’ এবং রাজনৈতিক ‘অপরিণত’ আচরণ হিসেবে অভিহিত করেছেন।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা নেওয়া যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাদের সাথে একই মঞ্চে দাঁড়ান। এমনকি খোদ সাবেক প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের খুনি আসামির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। অথচ এমপি আল আমিন নিজের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে গিয়ে মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্ট’ ডেকে নিজের ‘হেডম’ (বাহাদুরি) প্রকাশ করতে চেয়েছেন।

তিনি সরাসরি এমপিকে উদ্দেশ্য করে লেখেন, “প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব।

অন্য একজনের মন্তব্যের জবাবে সায়ের বলেন, “আপনার প্রতিপক্ষের ইফতার দাওয়াতে তো যান নাই, গেছেন নিজ জোট সঙ্গীর ইফতার দাওয়াতে (যাদের ভোটে আপনি এমপি হয়েছেন)। ইফতার করার সময় যারা আপনাকে দাওয়াত দিয়েছেন তাদের কি বিষয়টা আড়ালে বলা যেতো না? নাকি সেটা মানুষ শুনতো না বলে চিৎকার করে বলে নিজের হেডম প্রকাশ করতে হলো?” তিনি এই আচরণকে ‘সস্তা স্টান্ট’ বলে অভিহিত করেন এবং একে শিষ্টাচার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেন।

জুলকারনাইন সায়েরের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে এমপি আব্দুল্লাহ আল আমিনের রাজনৈতিক অপরিপক্কতার কথা তুলে ধরেন। তারা বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটের সমর্থনেই আল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। অথচ সেই জামায়াতের আমন্ত্রিত অতিথির সাথে এমন আচরণ করা বড় ধরনের রাজনৈতিক ভুল।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলায় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন এমপি আল আমিন। তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ

» প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব: জুলকারনাইন সায়ের

» হঠাৎ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, অফিস তালাবদ্ধ

» দীর্ঘ যুদ্ধে ইরানের বিরুদ্ধে কতদিন টেকা সম্ভব ইসরায়েলের?

» খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

» ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির প্রমাণ পায়নি আইএইএ

» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব: জুলকারনাইন সায়ের

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে জামায়াতের ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র সমালোচনা করেছেন আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের প্রধান জুলকারনাইন সায়ের। এমপির এই আচরণকে কটাক্ষ করে তিনি বলেছেন, প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম্যান হওয়া যায় না।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের এই মন্তব্য করেন। তিনি এমপি আল আমিনের এই কর্মকাণ্ডকে সস্তা ‘স্টান্ট’ এবং রাজনৈতিক ‘অপরিণত’ আচরণ হিসেবে অভিহিত করেছেন।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা নেওয়া যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাদের সাথে একই মঞ্চে দাঁড়ান। এমনকি খোদ সাবেক প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের খুনি আসামির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। অথচ এমপি আল আমিন নিজের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে গিয়ে মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্ট’ ডেকে নিজের ‘হেডম’ (বাহাদুরি) প্রকাশ করতে চেয়েছেন।

তিনি সরাসরি এমপিকে উদ্দেশ্য করে লেখেন, “প্যান্টের ওপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব।

অন্য একজনের মন্তব্যের জবাবে সায়ের বলেন, “আপনার প্রতিপক্ষের ইফতার দাওয়াতে তো যান নাই, গেছেন নিজ জোট সঙ্গীর ইফতার দাওয়াতে (যাদের ভোটে আপনি এমপি হয়েছেন)। ইফতার করার সময় যারা আপনাকে দাওয়াত দিয়েছেন তাদের কি বিষয়টা আড়ালে বলা যেতো না? নাকি সেটা মানুষ শুনতো না বলে চিৎকার করে বলে নিজের হেডম প্রকাশ করতে হলো?” তিনি এই আচরণকে ‘সস্তা স্টান্ট’ বলে অভিহিত করেন এবং একে শিষ্টাচার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেন।

জুলকারনাইন সায়েরের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে এমপি আব্দুল্লাহ আল আমিনের রাজনৈতিক অপরিপক্কতার কথা তুলে ধরেন। তারা বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটের সমর্থনেই আল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। অথচ সেই জামায়াতের আমন্ত্রিত অতিথির সাথে এমন আচরণ করা বড় ধরনের রাজনৈতিক ভুল।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলায় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন এমপি আল আমিন। তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD