মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে রাজনৈতিক আড্ডা—সর্বত্রই এখন একটিই নাম আলোচিত হচ্ছে, তিনি হলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সাবেক তুখোড় ছাত্রনেতা মোঃ মাসুদ হাবিব পলিন।
ত্যাগী ও রাজপথের লড়াকু এই নেতাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন দেওয়ানগঞ্জ পৌরবাসী।
তৃণমূল থেকে উঠে আসা এক অপরাজেয় নেতৃত্ব মোঃ মাসুদ হাবিব পলিন কেবল নামেই নেতা নন, তিনি রাজপথের ধুলোবালি মেখে বড় হওয়া এক আদর্শিক সৈনিক।
তার বর্ণাঢ্য রাজনৈতিক, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক, জামালপুর জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি,দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা মোঃ মাসুদ হাবিব পলিন অসংখ্যবার জেল-জুলুম ও হুলিয়া সহ্য করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি।
হামলা-মামলার ভয়ে মাঠ ছেড়ে না গিয়ে বরং প্রতিটি আন্দোলনে কর্মীদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই কারা নির্যাতিত তকমা তাকে কর্মীদের কাছে যেমন প্রিয় করেছে, তেমনি সাধারণ মানুষের কাছে করেছে গ্রহণযোগ্য।
পৌরবাসীর প্রত্যাশা ও আগামীর ভাবনা পৌর এলাকার সাধারণ ভোটারদের মতে, দেওয়ানগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন পৌরসভা হিসেবে গড়তে পলিনের মতো একজন নির্ভীক ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। তারা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
স্থানীয় এক কর্মী আবেগাপ্লুত হয়ে বলেন, “পলিন ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। যখনই কোনো বিপদে পড়েছি, তাকে পাশে পেয়েছি। আমরা চাই দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হোক, যাতে দেওয়ানগঞ্জ পৌরসভা পুনরায় বিএনপির দুর্গে পরিণত হয়।
নিজের প্রার্থিতা নিয়ে মোঃ মাসুদ হাবিব পলিন বলেন, আমি পদের মোহ করি না, সারাজীবন শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে রাজনীতি করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি দেওয়ানগঞ্জ পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি তিলোত্তমা শহর হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ।
আমার রাজনীতি জনগণের জন্য, আর তাদের ভালোবাসাই আমার শ্রেষ্ঠ সম্পদ।




















