৪ই মার্চ ডেমরা থানাধীন পেয়ার আলী স্কুলের সামনে থেকে নিখোঁজ হওয়া শারীরিক প্রতিবন্ধী সেলিনা আক্তার জুতি(১৬) সন্ধান এখনো মিলেনি পুলিশের রহস্যজনক ভূমিকায় নাকি দায়িত্বে অবহেলা।
গত ৪ মার্চ সকাল সাড়ে ৭টায় ডেমরার মহাকাশ রোড সংলগ্ন পেয়ার আলী স্কুলের সামনে থেকে নিখোঁজ হয় জুতি। সে শারীরিকভাবে প্রতিবন্ধী। এনিয়ে ডেমরা থানায় তার চাচা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজ মেয়েটি সেলিনা আক্তার জুতি(১৬), পিতা হাসান আলী, মাতা মৃত সাথী আক্তার। মেয়েটির গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। নিখোঁজ এর সময় তার গায়ে লাল রঙের থ্রি পিস পড়োনে ছিলো।
এদিকে তিন দিন হয়ে গেলেও প্রতিবন্ধী মেয়েটিকে না পেয়ে ভেঙে পড়েছে তার পরিবার। মা হারা ও পিতা অনত্র থাকায় এতিম ও প্রতিবন্ধী মেয়েটিকে তার দাদা-দাদী ও চাচা লালন পালন করে। কিন্তু হঠাৎ এতিম ও প্রতিবন্ধী নাতিনীর খোঁজ না পেয়ে একাধিকবারের ষ্ট্রকের রোগী দাদা বারবার অসুস্থ হয়ে পড়ছে।
নিখোঁজের ২য় দিন নিখোঁজ মেয়েটি পরিবার জানতে পারে পেয়ার আলী স্কুলের ঘটনাস্থল থেকে জানা যায় পুলিশের সহযোগিতায় লাইন ম্যান একটি রাজধানী বাসে তুলে দেয় প্রতিবন্ধী মেয়েটিকে এবং নতুন বাজার নামিয়ে দিতে বলে। অন্যদিকে নিখোঁজের ৩য় দিন তদন্তের স্বার্থে পুলিশ ও লাইন মেন কোন বাসে তুলে দিয়েছে এবং কোথায় নামিয়ে দিয়েছে তাদের মনে নেই বলে জানায়। এ নিয়ে দোয়াসা সৃষ্টি হয়েছে। আদৌ কি প্রতিবন্ধী মেয়েটিকে তার পরিবারের অনুমতি ছাড়াই কোন বাসে তুলে দিয়েছে নাকি অন্যকিছু তা তদন্তে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন।
নিখোঁজ জুতির চাচা জাহিদ সংবাদমাধ্যমকে জানায়, সকাল ৭:৩০ মিনিটে আমার ভাতিজি জুতি বাসা থেকে বের হয়। সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী। আমরা সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ তার আরেকটি তদন্তের কাজ আছে বলে আমাকে খোঁজ বলে। তারপর থেকেই ৪ থেকে আমি আমার ভাতিজিকে খুজেছি কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। তঅবে কোন সহৃদয়বান আমার এতিম ও প্রতিবন্ধী ভাতিজিকে যদি পেয়ে থাকেন তাহলে ডেমরা থানা বা এই +৮৮০১৩৩০-৪৫৩৯৭৮, +৮৮০১৭৮৫-০৫২৫৭৭ যোগাযোগ করুন।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, তারা চেষ্টা করছে। কয়েক থানায় নিখোঁজ মেয়ের ছবি দিয়ে খুঁজতে বলেছে এবং ভিক্টিম সাপোর্ট সেন্টারেও খবর নিয়েছে।




















