ঠিকাদারের হামলায় গফরগাঁও উপজেলা প্রকৌশলী আহত!

শেয়ার করুন...

রাস্তা নির্মাণের চুক্তি বাতিল করে দেয়ায় ঠিকাদারের লোকজনের হামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পাতিবার রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় লায়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি নামা লংগাইর এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের জন্য স্থানীয় সরকার অধিদফতরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ঢাকা এলিফ্যান্ট রোড এলাকার ঠিকাদার মেসার্স জামান কনস্ট্রাকশন। ২০১৬ সালে চুক্তি করা এই কাজটি ৯ মাসের সময় নিয়ে ওই বছরের ডিসেম্বর মাসে শেষ করা কথা ছিল।

কিন্তু জামান কনস্ট্রাকশন গত তিন বছরের কাজ শেষ করে মাত্র ২৫ শতাংশ। পরে একটি রানিং বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান কনস্ট্রাকশন কাজ ফেলে রাখে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডি বারবার চিঠি দিলেও তাতে কোনো কাজ হয়নি। সময়মতো রাস্তা নির্মাণের কাজ না হওয়ায় জনদুর্ভোগের কারণে গত সপ্তাহে এলজিইডি ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করে।

তাতে ক্ষুব্ধ হন মেসার্স জামান কনস্ট্রাকশনের মালিক জামান। এর পর থেকে জামান গফরগাঁও উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে মোবাইল ফোনে গালাগালিসহ হত্যার হুমকি দিতে থাকেন।

বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ঢাকার বাসায় যাওয়ার জন্য রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনে উঠেন। তোফাজ্জল হোসেন ট্রেন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার সঙ্গে সঙ্গে ঠিকাদার জামানের ভাড়াটিয়া লোকজন উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় প্রকৌশলী তোফাজ্জল হোসেনের চিৎকারে স্টেশনের উপস্থিত যাত্রীরা এগিয়ে এসে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকার লায়ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা প্রকৌশলৗ তোফাজ্জল হোসেন জানান, সময়মতো কাজ শেষ না করায় চুক্তি বাতিল করে দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জামান হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠিকাদারের হামলায় গফরগাঁও উপজেলা প্রকৌশলী আহত!

শেয়ার করুন...

রাস্তা নির্মাণের চুক্তি বাতিল করে দেয়ায় ঠিকাদারের লোকজনের হামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পাতিবার রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় লায়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি নামা লংগাইর এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের জন্য স্থানীয় সরকার অধিদফতরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ঢাকা এলিফ্যান্ট রোড এলাকার ঠিকাদার মেসার্স জামান কনস্ট্রাকশন। ২০১৬ সালে চুক্তি করা এই কাজটি ৯ মাসের সময় নিয়ে ওই বছরের ডিসেম্বর মাসে শেষ করা কথা ছিল।

কিন্তু জামান কনস্ট্রাকশন গত তিন বছরের কাজ শেষ করে মাত্র ২৫ শতাংশ। পরে একটি রানিং বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান কনস্ট্রাকশন কাজ ফেলে রাখে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডি বারবার চিঠি দিলেও তাতে কোনো কাজ হয়নি। সময়মতো রাস্তা নির্মাণের কাজ না হওয়ায় জনদুর্ভোগের কারণে গত সপ্তাহে এলজিইডি ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করে।

তাতে ক্ষুব্ধ হন মেসার্স জামান কনস্ট্রাকশনের মালিক জামান। এর পর থেকে জামান গফরগাঁও উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে মোবাইল ফোনে গালাগালিসহ হত্যার হুমকি দিতে থাকেন।

বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ঢাকার বাসায় যাওয়ার জন্য রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনে উঠেন। তোফাজ্জল হোসেন ট্রেন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার সঙ্গে সঙ্গে ঠিকাদার জামানের ভাড়াটিয়া লোকজন উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় প্রকৌশলী তোফাজ্জল হোসেনের চিৎকারে স্টেশনের উপস্থিত যাত্রীরা এগিয়ে এসে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকার লায়ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা প্রকৌশলৗ তোফাজ্জল হোসেন জানান, সময়মতো কাজ শেষ না করায় চুক্তি বাতিল করে দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জামান হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD