দেশে থাকলেও মনটা ঠিকই পড়েছিল ক্রাইস্টচার্চে : মাশরাফি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- জুমার নামাজ বাদ দিতে চাননি বাংলাদেশ দলের খেলোয়াড়রাও। মাহমুদুল্লাহ রিয়াদের সংবাদ সম্মেলন শেষ হতে মিনিট কয়েক দেরি হওয়ায় বেঁচে গেছে গোটা দল। নইলে হারাতে হতো তাদেরও। এক নিমেষে শেষ হয়ে যেতে পারতো বাংলাদেশের ক্রিকেট স্বপ্ন।

২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের হামলায় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নিহত হয়েছেন ৩ বাংলাদেশিসহ ৪৯ জন। আজ শুক্রবার জুমার নামাজ চলাকালীন এমন বর্বর হামলা চালান ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। বাদ যায়নি দেশ-বিদেশের সাবেক বর্তমান ক্রিকেটাররাও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর তিন টেস্ট খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে নিউজিল্যান্ডে। আগামীকাল শনিবার সকাল থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবার কথা ছিল ম্যাচটি।

তার আগেই ঘটে গেল ভয়াবহ সন্ত্রাসী হামলা। যে কারণে বাতিল করা হয়েছে শেষ ম্যাচটি। সতীর্থদের এমন খারাপ সময়ে উদ্বিগ্ন মাশরাফিও। দেশে থাকলেও মনটা ঠিকই পড়েছিল ক্রাইস্টচার্চে।

ন্যক্কারজনক ঘটনার পর নিজের ফ্যান পেজে তিনি লেখেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজন বাংলাদেশিসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম।

আল্লাহ’র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন। আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।

আগামীকাল শনিবার নিউজিল্যান্ড স্থানীয় সময় দুপুর ১২টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা করে বাংলাদেশ সময় রাত রাত ১০টা ৪০ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে টিম বাংলাদেশের। এমন তথ্য নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে থাকলেও মনটা ঠিকই পড়েছিল ক্রাইস্টচার্চে : মাশরাফি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- জুমার নামাজ বাদ দিতে চাননি বাংলাদেশ দলের খেলোয়াড়রাও। মাহমুদুল্লাহ রিয়াদের সংবাদ সম্মেলন শেষ হতে মিনিট কয়েক দেরি হওয়ায় বেঁচে গেছে গোটা দল। নইলে হারাতে হতো তাদেরও। এক নিমেষে শেষ হয়ে যেতে পারতো বাংলাদেশের ক্রিকেট স্বপ্ন।

২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের হামলায় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নিহত হয়েছেন ৩ বাংলাদেশিসহ ৪৯ জন। আজ শুক্রবার জুমার নামাজ চলাকালীন এমন বর্বর হামলা চালান ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। বাদ যায়নি দেশ-বিদেশের সাবেক বর্তমান ক্রিকেটাররাও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর তিন টেস্ট খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে নিউজিল্যান্ডে। আগামীকাল শনিবার সকাল থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবার কথা ছিল ম্যাচটি।

তার আগেই ঘটে গেল ভয়াবহ সন্ত্রাসী হামলা। যে কারণে বাতিল করা হয়েছে শেষ ম্যাচটি। সতীর্থদের এমন খারাপ সময়ে উদ্বিগ্ন মাশরাফিও। দেশে থাকলেও মনটা ঠিকই পড়েছিল ক্রাইস্টচার্চে।

ন্যক্কারজনক ঘটনার পর নিজের ফ্যান পেজে তিনি লেখেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজন বাংলাদেশিসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম।

আল্লাহ’র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন। আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।

আগামীকাল শনিবার নিউজিল্যান্ড স্থানীয় সময় দুপুর ১২টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা করে বাংলাদেশ সময় রাত রাত ১০টা ৪০ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে টিম বাংলাদেশের। এমন তথ্য নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD