ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের ১৮ দফা কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রাদেশিক সরকার গঠন করে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন, সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে আসন সংরক্ষণ, শিক্ষা-স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে এই ১৮ দফা কর্মসূচিতে। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদ ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় পার্টির ১৮ দফা হচ্ছে—–

১. প্রদেশ ২. নির্বাচন পদ্ধতি ৩. পূর্ণাঙ্গ উপজেলা ৪. সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ ৫. বিচার বিভাগের স্বাধীনতা ৬. ধর্মীয় মূল্যবোধ ৭. কৃষকের কল্যাণ সাধন ৮. সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা ৯. জ্বালানি ও বিদ্যুৎ ১০. ফসলি জমি নষ্ট করা যাবে না ১১. খাদ্য নিরাপত্তা ১২. শিক্ষা পদ্ধতির সংশোধন ১৩. স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ১৪. শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রবর্তন ১৫. সড়ক নিরাপত্তা ১৬. গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা ১৭. পল্লী রেশনিং চালু করা হবে ১৮. শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন।

এরশাদ বলেন, এই ১৮ দফাই জনগণের মুক্তির পথ। আমরা প্রাদেশিক সরকারব্যবস্থা কায়েম করতে চাই। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চাই। উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করব। সংখ্যালঘুদের সংসদে কোটা, ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা জাতিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি নতুন ভাবে ১৮ দফা কর্মসূচি প্রণয়ন করেছি, এটাই হবে মুক্তির পথ, এটাই হবে আমাদের ইশতেহার।

এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি, নির্বাচন হবে কি হবে না, জানি না। একটি দল সাত দফা দিয়েছে। সরকার মানতে চায় না। বর্তমান সংবিধান অনুযায়ী তা মানা সম্ভবও না। এ অবস্থার মধ্যে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কাজ করছে। তবে আমরা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর জন্য সুষ্ঠু পরিবেশ সরকারকেই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন হয়তো হবে আমার জীবনের শেষ নির্বাচন। শেষ জীবনে নিজেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে চাই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই। নির্বাচনকালীন সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সমন্বয় গঠন করতে হবে। দেশের স্বার্থে রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। সময়ের দাবি মেনেই আমরা পথ চলব।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের ১৮ দফা কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রাদেশিক সরকার গঠন করে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন, সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে আসন সংরক্ষণ, শিক্ষা-স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে এই ১৮ দফা কর্মসূচিতে। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদ ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় পার্টির ১৮ দফা হচ্ছে—–

১. প্রদেশ ২. নির্বাচন পদ্ধতি ৩. পূর্ণাঙ্গ উপজেলা ৪. সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ ৫. বিচার বিভাগের স্বাধীনতা ৬. ধর্মীয় মূল্যবোধ ৭. কৃষকের কল্যাণ সাধন ৮. সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা ৯. জ্বালানি ও বিদ্যুৎ ১০. ফসলি জমি নষ্ট করা যাবে না ১১. খাদ্য নিরাপত্তা ১২. শিক্ষা পদ্ধতির সংশোধন ১৩. স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ১৪. শান্তি ও সহাবস্থানের রাজনীতি প্রবর্তন ১৫. সড়ক নিরাপত্তা ১৬. গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা ১৭. পল্লী রেশনিং চালু করা হবে ১৮. শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন।

এরশাদ বলেন, এই ১৮ দফাই জনগণের মুক্তির পথ। আমরা প্রাদেশিক সরকারব্যবস্থা কায়েম করতে চাই। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চাই। উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করব। সংখ্যালঘুদের সংসদে কোটা, ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা জাতিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি নতুন ভাবে ১৮ দফা কর্মসূচি প্রণয়ন করেছি, এটাই হবে মুক্তির পথ, এটাই হবে আমাদের ইশতেহার।

এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি, নির্বাচন হবে কি হবে না, জানি না। একটি দল সাত দফা দিয়েছে। সরকার মানতে চায় না। বর্তমান সংবিধান অনুযায়ী তা মানা সম্ভবও না। এ অবস্থার মধ্যে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কাজ করছে। তবে আমরা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর জন্য সুষ্ঠু পরিবেশ সরকারকেই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন হয়তো হবে আমার জীবনের শেষ নির্বাচন। শেষ জীবনে নিজেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে চাই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই। নির্বাচনকালীন সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সমন্বয় গঠন করতে হবে। দেশের স্বার্থে রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। সময়ের দাবি মেনেই আমরা পথ চলব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD