মামলাজট কমাতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

শেয়ার করুন...

মামলাজট কমাতে সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলাজট কমাতে ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা ধরে রাখতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য লিগ্যাল এইড কর্মকর্তাদের আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জার্মান সহযোগিতা সংস্থা-জিআইজেড বাংলাদেশ যৌথভাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, সাধারণ বিচারপ্রার্থীদের কাছে সরকারি আইনগত সহায়তার সুফল পৌঁছে দিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির পাশাপাশি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সক্ষমতা বাড়াতে হবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জিআইজেডের বাংলাদেশ রুল অব ল বিভাগের প্রধান প্রমিতা সেনগুপ্ত প্রমুখ।

কর্মশালার শুরুতে ২০১৬ জিআইজেড পরিচালিত বাংলাদেশ জাস্টিস অডিটের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে বলা হয়, মাত্র ১৩ শতাংশ বিচারপ্রার্থী আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় বিচার প্রার্থনা করে। ৮৭ শতাংশ বিচারপ্রার্থী স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সচেষ্ট থাকে। জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিসার, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইনগত সহায়তা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলাজট কমাতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

শেয়ার করুন...

মামলাজট কমাতে সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলাজট কমাতে ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা ধরে রাখতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য লিগ্যাল এইড কর্মকর্তাদের আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জার্মান সহযোগিতা সংস্থা-জিআইজেড বাংলাদেশ যৌথভাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, সাধারণ বিচারপ্রার্থীদের কাছে সরকারি আইনগত সহায়তার সুফল পৌঁছে দিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির পাশাপাশি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সক্ষমতা বাড়াতে হবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জিআইজেডের বাংলাদেশ রুল অব ল বিভাগের প্রধান প্রমিতা সেনগুপ্ত প্রমুখ।

কর্মশালার শুরুতে ২০১৬ জিআইজেড পরিচালিত বাংলাদেশ জাস্টিস অডিটের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে বলা হয়, মাত্র ১৩ শতাংশ বিচারপ্রার্থী আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় বিচার প্রার্থনা করে। ৮৭ শতাংশ বিচারপ্রার্থী স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সচেষ্ট থাকে। জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিসার, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইনগত সহায়তা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD