বিদায় নিলো আরো একটি বাংলা বছর, শেষ সূর্যাস্ত দেখতে উপচে পড়া ভিড়

শেয়ার করুন...

সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিলো আরো একটি বাংলা বছর। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর সুরে সুরে আবাহন করা হবে নতুন বছর ১৪২৬। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ ছিলো পর্যটক ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জীর্ণতাকে ভুলে নতুনকে বরণের প্রত্যয় তাদের।

বিদায় নিয়েছে ১৪২৫ বঙ্গাব্দ। পুরনো সব গ্লানি আর জরাজীর্ণতা ধুয়েমুছে গেছে চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে, ভোরের সূর্যোদয়ের সঙ্গে সূচনা হবে নতুন একটি বছরের।

বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। তিল ধারণের ঠাইও ছিল না সৈকত এলাকায়। শনিবার (১৩ এপ্রিল) সারাদিন চট্টগ্রামের সকল পরিবহন ছিল পতেঙ্গামুখি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। সব ধরনের বয়সের মানুষের পদচারণায় মুখর ছিল সৈকত এলাকা।

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা পতেঙ্গায় ছুটে এসেছেন পুরনো সব গ্লানি ধুয়েমুছে নতুনের প্রত্যাশায়।

লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকায় নিয়োজিত ছিল নিরাপত্তা রক্ষীবাহিনী।

পহেলা বৈশাখে শান্তি ও সম্প্রীতির বন্ধনে দৃঢ় হবে মানুষের সম্পর্ক। এমন প্রত্যাশা ছিল সৈকতে ঘুরতে আসা সবার চোখেমুখে।

লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরাপত্তা রক্ষীবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পর্যটকদের নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছিল তিন স্তরের নিরাপত্তা বলয়।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিদায় নিলো আরো একটি বাংলা বছর, শেষ সূর্যাস্ত দেখতে উপচে পড়া ভিড়

শেয়ার করুন...

সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিলো আরো একটি বাংলা বছর। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর সুরে সুরে আবাহন করা হবে নতুন বছর ১৪২৬। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ ছিলো পর্যটক ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জীর্ণতাকে ভুলে নতুনকে বরণের প্রত্যয় তাদের।

বিদায় নিয়েছে ১৪২৫ বঙ্গাব্দ। পুরনো সব গ্লানি আর জরাজীর্ণতা ধুয়েমুছে গেছে চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে, ভোরের সূর্যোদয়ের সঙ্গে সূচনা হবে নতুন একটি বছরের।

বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। তিল ধারণের ঠাইও ছিল না সৈকত এলাকায়। শনিবার (১৩ এপ্রিল) সারাদিন চট্টগ্রামের সকল পরিবহন ছিল পতেঙ্গামুখি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। সব ধরনের বয়সের মানুষের পদচারণায় মুখর ছিল সৈকত এলাকা।

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা পতেঙ্গায় ছুটে এসেছেন পুরনো সব গ্লানি ধুয়েমুছে নতুনের প্রত্যাশায়।

লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকায় নিয়োজিত ছিল নিরাপত্তা রক্ষীবাহিনী।

পহেলা বৈশাখে শান্তি ও সম্প্রীতির বন্ধনে দৃঢ় হবে মানুষের সম্পর্ক। এমন প্রত্যাশা ছিল সৈকতে ঘুরতে আসা সবার চোখেমুখে।

লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরাপত্তা রক্ষীবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পর্যটকদের নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছিল তিন স্তরের নিরাপত্তা বলয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD