বৃষ্টির কারণে টসে বিলম্ব

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- ডাবলিনের আকাশে মেঘ ছিল। টসের নির্ধারিত সময়ের আগেও বৃষ্টি ঝরিয়েছি। এরপর আকাশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু একটু বাদেই শুরু হয়েছে আবার বৃষ্টি। সঙ্গে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা। টস হতে তাই এখনও ঢের বিলম্ব। বৃষ্টির পর খেলা কঠিন হবে দু’দলের। তবে ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে টাইগাররা। কন্ডিশনকে শত্রু হিসেবে দাঁড় করানোর তাই সুযোগ নেই মাশরাফিদের। টসে জেতা দলের সম্ভব্য পছন্দ হবে বোলিং।  

প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে বাংলাদেশ দল বেশি সতর্ক হয়ে মাঠে নামবে। আগের নয় ম্যাচের ছয়টিতে জয় বাংলাদেশের। শক্তির বিচারে এগিয়ে তামিমরা। তার ওপর এই ম্যাচে হারলে উইন্ডিজকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস জলাঞ্জলি হবে। স্টিভ রোডসের শিষ্যদের চোখ তাই ধারাবাহিকতার দিকে।

বাংলাদেশ দল অবশ্য এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে। টপ অর্ডারে এ ম্যাচে ফিরতে পারেন লিটন দাস। বিশ্বকাপের আগে তাকেও ঝালিয়ে নেওয়া দরকার দলের। ইনজুরি থেকে ওঠা পেসার রুবেল হোসেনেরও ম্যাচ খেলা দরকার। প্রথম ম্যাচে খরুচে মুস্তাফিজুর রহমান ছন্দে ফিরবেন এই প্রত্যাশাও দলের।

ওদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের চোখ জয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দুইশ’ রানের আগেই অলআউট হয় আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’ রানের বাধ মাড়াতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ভালো রান করতে চাইবে তারা। সঙ্গে ইংল্যান্ড ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে ফেলেছিল প্রত্যাশা করবে তেমন কিছুর। আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ড এবং ওপেনার পল র্স্টালিং টানা ৬১ ম্যাচ খেলার কীর্তি অপেক্ষায় আছেন।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যান্ডি বালর্বানি, লরকান টাকার, কেভিন ও’ব্রেইন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মুরতাগ, বেরি ম্যাককারটি, জস লিটিল, বডি র‌্যাংকিং।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে টসে বিলম্ব

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- ডাবলিনের আকাশে মেঘ ছিল। টসের নির্ধারিত সময়ের আগেও বৃষ্টি ঝরিয়েছি। এরপর আকাশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু একটু বাদেই শুরু হয়েছে আবার বৃষ্টি। সঙ্গে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা। টস হতে তাই এখনও ঢের বিলম্ব। বৃষ্টির পর খেলা কঠিন হবে দু’দলের। তবে ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে টাইগাররা। কন্ডিশনকে শত্রু হিসেবে দাঁড় করানোর তাই সুযোগ নেই মাশরাফিদের। টসে জেতা দলের সম্ভব্য পছন্দ হবে বোলিং।  

প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে বাংলাদেশ দল বেশি সতর্ক হয়ে মাঠে নামবে। আগের নয় ম্যাচের ছয়টিতে জয় বাংলাদেশের। শক্তির বিচারে এগিয়ে তামিমরা। তার ওপর এই ম্যাচে হারলে উইন্ডিজকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস জলাঞ্জলি হবে। স্টিভ রোডসের শিষ্যদের চোখ তাই ধারাবাহিকতার দিকে।

বাংলাদেশ দল অবশ্য এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে। টপ অর্ডারে এ ম্যাচে ফিরতে পারেন লিটন দাস। বিশ্বকাপের আগে তাকেও ঝালিয়ে নেওয়া দরকার দলের। ইনজুরি থেকে ওঠা পেসার রুবেল হোসেনেরও ম্যাচ খেলা দরকার। প্রথম ম্যাচে খরুচে মুস্তাফিজুর রহমান ছন্দে ফিরবেন এই প্রত্যাশাও দলের।

ওদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের চোখ জয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দুইশ’ রানের আগেই অলআউট হয় আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’ রানের বাধ মাড়াতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ভালো রান করতে চাইবে তারা। সঙ্গে ইংল্যান্ড ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে ফেলেছিল প্রত্যাশা করবে তেমন কিছুর। আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ড এবং ওপেনার পল র্স্টালিং টানা ৬১ ম্যাচ খেলার কীর্তি অপেক্ষায় আছেন।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যান্ডি বালর্বানি, লরকান টাকার, কেভিন ও’ব্রেইন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মুরতাগ, বেরি ম্যাককারটি, জস লিটিল, বডি র‌্যাংকিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD