সিঙ্গাপুরে পাঠানো হতে পারে এটিএম শামসুজ্জামানকে

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হতে পারে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এরই মধ্যে তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তার স্ত্রী রুনি জামান। ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে আছেন দেশের এই বরেণ্য অভিনেতা। মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।

১০ দিনের বেশি সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এটিএমের উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে। রুনি জামান বলেন, ‘আজ (গতকাল) এটিএম শামসুজ্জামানের অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারা কাগজপত্র নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী দেশে আসার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর কথাও তারা আমাদের জানালেন।’

এটিএম শামসুজ্জামানের সর্বশেষ অবস্থা জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, ‘বরেণ্য এই অভিনেতাকে উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া যায়, সে বিষয়েই কথা হলো। তার অবস্থা আগের মতোই, অপরিবর্তিত।’ চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কিছুই চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী এ মুহূর্তে দেশের বাইরে আছেন, তিনি এলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তবে তাদের কাগজপত্র রেডি করা হচ্ছে।’ গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওই দিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গে-ারিয়ার আজগর আলী হাসপাতালে। তার পরদিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এর পর অবস্থার আরও অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে পাঠানো হতে পারে এটিএম শামসুজ্জামানকে

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হতে পারে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এরই মধ্যে তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তার স্ত্রী রুনি জামান। ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে আছেন দেশের এই বরেণ্য অভিনেতা। মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।

১০ দিনের বেশি সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এটিএমের উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে। রুনি জামান বলেন, ‘আজ (গতকাল) এটিএম শামসুজ্জামানের অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারা কাগজপত্র নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী দেশে আসার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর কথাও তারা আমাদের জানালেন।’

এটিএম শামসুজ্জামানের সর্বশেষ অবস্থা জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, ‘বরেণ্য এই অভিনেতাকে উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া যায়, সে বিষয়েই কথা হলো। তার অবস্থা আগের মতোই, অপরিবর্তিত।’ চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কিছুই চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী এ মুহূর্তে দেশের বাইরে আছেন, তিনি এলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তবে তাদের কাগজপত্র রেডি করা হচ্ছে।’ গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওই দিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গে-ারিয়ার আজগর আলী হাসপাতালে। তার পরদিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এর পর অবস্থার আরও অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD