মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় তলা ফেটে গেল যাত্রীবোঝাই লঞ্চের

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:  ঢাকা থেকে লালমোহনগামী এম. ভি. গ্লোরী অব শ্রীনগর – ২ লঞ্চের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেঘনা নদীর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বালি বোঝাই ওই কার্গো জাহাজের সঙ্গে এম. ভি. গ্লোরী লঞ্চের ধাক্কা লাগলে লঞ্চটির তলা ফেটে তা অর্ধ নিমজ্জিত হয়ে যায়। এর পর লঞ্চের যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। লঞ্চটি অর্ধনিমজ্জিত হয়ে আছে। লঞ্চের মালামাল এখনও সরানোর ব্যবস্থা নেয়া যায়নি।

লালমোহনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসনকে দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা দানের নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তা দিয়েছি। পরে ঢাকা থেকে আরেকটি লঞ্চ আসলে ওই লঞ্চে তাদের নিয়ে গন্তব্যে রওনা দেয়।

ঘটনার বিবৃতি দিয়ে এম. ভি. গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, প্রায় তিনশত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হওয়া এমভি গ্লোরি অব শ্রীনগর-২ কে রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে।

ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটি দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।

তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেয়ায় বড় কোনো ক্ষতি থেকে যাত্রীরা রেহাই পেয়েছেন বলে জানান মো. কামরুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় তলা ফেটে গেল যাত্রীবোঝাই লঞ্চের

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:  ঢাকা থেকে লালমোহনগামী এম. ভি. গ্লোরী অব শ্রীনগর – ২ লঞ্চের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেঘনা নদীর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বালি বোঝাই ওই কার্গো জাহাজের সঙ্গে এম. ভি. গ্লোরী লঞ্চের ধাক্কা লাগলে লঞ্চটির তলা ফেটে তা অর্ধ নিমজ্জিত হয়ে যায়। এর পর লঞ্চের যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। লঞ্চটি অর্ধনিমজ্জিত হয়ে আছে। লঞ্চের মালামাল এখনও সরানোর ব্যবস্থা নেয়া যায়নি।

লালমোহনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসনকে দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা দানের নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তা দিয়েছি। পরে ঢাকা থেকে আরেকটি লঞ্চ আসলে ওই লঞ্চে তাদের নিয়ে গন্তব্যে রওনা দেয়।

ঘটনার বিবৃতি দিয়ে এম. ভি. গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, প্রায় তিনশত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হওয়া এমভি গ্লোরি অব শ্রীনগর-২ কে রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে।

ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটি দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।

তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেয়ায় বড় কোনো ক্ষতি থেকে যাত্রীরা রেহাই পেয়েছেন বলে জানান মো. কামরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD