ছিনতাইকারীর স্ত্রী থেকে দুর্ধর্ষ ইয়াবা সম্রাজ্ঞী পিংকী!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: পুরান ঢাকার কদমতলীর মাদক জগতে রীতিমতো আতঙ্ক ইয়াবা সম্রাজ্ঞী পিংকী। দীর্ঘ দিন দাপটের সঙ্গে কদমতলী এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে এলেও কেউ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতেন না।

আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তার ভয়ে তটস্থ। কদমতলী এলাকায় ইয়াবা ব্যবসার ঘাঁটি গেড়ে বসেছিল পিংকী। কেউ তাকে গ্রেফতার করতে গেলে পাল্টা তার নামে অপবাদ দিত সে। আর এলাকায় কাউকে প্রতিপক্ষ মনে করলেই পরিকল্পনা করত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার। দীর্ঘদিন ইয়াবার ব্যবসা করে এলেও সম্প্রতি পিংকীকে একটি হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ঢাকা মেট্রো উত্তর বিভাগের একটি টিম। এরপর জিজ্ঞাসাবাদে সে পিবিআইকে জানিয়েছে, মাদক জগতে জড়ানো এবং তার সম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী।

পিংকী পিবিআইকে জানিয়েছে, তার বাবার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও। তিন ভাই ও তিন বোনের মধ্যে পিংকী মেঝ। ১২ বছর বয়সেই সে বাবলু নামে এক তরুণের প্রেমে পড়ে। বাবলু তখন দক্ষিণ কেরানীগঞ্জে থাকত। সম্পর্কের এক বছরের মাথায় বাবলুর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর পিংকী জানতে পারে বাবলু পেশাদার ছিনতাইকারী। আরও জানায়, বাবলু পিংকীকে অনেক বিশ্বাস করত। সে ছিনতাইয়ের টাকা ও জিনিসপত্র এনে পিংকীর হাতে তুলে দিত। কদমতলী এলাকায় একটি ছিনতাই গ্রুপ নিয়ন্ত্রণ করত বাবলু। এজন্য বাবলু জেলে গেলেও অন্যরা ছিনতাইয়ের টাকার ভাগ এনে পিংকীর হাতে তুলে দিত।

এভাবেই অপরাধ জগতের সঙ্গে পিংকীর পরিচয়। বাবলু পিংকীকে সঙ্গে নিয়েই ইয়াবা সেবন করত। এক পর্যায়ে বাবলু ও পিংকী ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়ে। তখন কদমতলী এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করত টাইগার সবুজের গ্রুপ। পিংকী-বাবলু ইয়াবা ব্যবসা শুরু করলে তারা হয়ে উঠে প্রতিপক্ষ। পিংকী তার পক্ষের শক্তি খুঁজতে থাকে। এরই মধ্যে পরিচয় হয় কদমতলী এলাকার সানুর সঙ্গে। সানু স্থানীয় এক শ্রমিক নেতার কথিত ছেলে। কদমতলী ট্রাক স্ট্যান্ড ও আশপাশের এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত সানু। সানুর সঙ্গে পিংকীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৫ সালে বাবলুকে মাদকসহ ধরিয়ে দিয়ে জেলে পাঠানোর পর পিংকী ও সানু বিয়ে করে। এরপর এলাকায় পিংকীর দাপট আরও বেড়ে যায়। সানু-পিংকী মিলে বড় বড় ইয়াবার চালান এনে বিক্রি করতে থাকে এলাকায়।

এদিকে টাইগার সবুজ ও তার ভাই পারভেজের বাড়াবাড়ি সহ্য হচ্ছিল না পিংকীর। সে টাইগার সবুজের ভাই পারভেজকে খুন করাতে কিলার ভাড়া করে। ২০১৫ সালের ১০ অক্টোবর খুনের মিশনে পারভেজ বেঁচে গেলেও মারা যায় রাসেল নামের নিরীহ এক তরুণ। রাসেল হত্যাকাণ্ডটি ছিল ক্লুলেস। এ ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়ে পিবিআই জানতে পারে ইয়াবা সম্রাজ্ঞী পিংকীর সংশ্লিষ্টতার ঘটনা। অন্য ঘাতকদের গ্রেফতারের পর পিবিআইর ঢাকা মেট্রো উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদের নির্দেশে সম্প্রতি পিংকী ও তার স্বামী সানুকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলআমিন শেখ। তিনি যুগান্তরকে বলেন, পিংকী খুবই দুর্ধর্ষ। রাসেল হত্যাকাণ্ডের পর প্রায় তিন বছর সে এলাকায় দাপটের সঙ্গেই মাদক ব্যবসা চালিয়ে গেছে। এ ঘটনায় ভাড়াটে কিলারদের গ্রেফতারের পর তাদের জবানবন্দিতে পিংকীর সংশ্লিষ্টতার বিষয়টি ওঠে আসে। এরপর এলাকা ছেড়ে চট্টগ্রামে গা-ঢাকা দেয় পিংকী।

সম্প্রতি চট্টগ্রামে পিংকীর এক আত্মীয় বাসায় অভিযান চালিয়ে পিংকী ও তার দ্বিতীয় স্বামী সানুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ইয়াবার সম্রাজ্ঞী হওয়ার বিস্তারিত জানিয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃত সানু জানিয়েছে, সে মাদক ব্যবসার পাশাপাশি শ্যামপুর কদমতলী সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করত। প্রতিদিন সেখান থেকে সে ৬ হাজার টাকা করে চাঁদা তুলত।   – যুগান্তর রিপোর্ট

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছিনতাইকারীর স্ত্রী থেকে দুর্ধর্ষ ইয়াবা সম্রাজ্ঞী পিংকী!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: পুরান ঢাকার কদমতলীর মাদক জগতে রীতিমতো আতঙ্ক ইয়াবা সম্রাজ্ঞী পিংকী। দীর্ঘ দিন দাপটের সঙ্গে কদমতলী এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে এলেও কেউ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতেন না।

আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তার ভয়ে তটস্থ। কদমতলী এলাকায় ইয়াবা ব্যবসার ঘাঁটি গেড়ে বসেছিল পিংকী। কেউ তাকে গ্রেফতার করতে গেলে পাল্টা তার নামে অপবাদ দিত সে। আর এলাকায় কাউকে প্রতিপক্ষ মনে করলেই পরিকল্পনা করত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার। দীর্ঘদিন ইয়াবার ব্যবসা করে এলেও সম্প্রতি পিংকীকে একটি হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ঢাকা মেট্রো উত্তর বিভাগের একটি টিম। এরপর জিজ্ঞাসাবাদে সে পিবিআইকে জানিয়েছে, মাদক জগতে জড়ানো এবং তার সম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী।

পিংকী পিবিআইকে জানিয়েছে, তার বাবার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও। তিন ভাই ও তিন বোনের মধ্যে পিংকী মেঝ। ১২ বছর বয়সেই সে বাবলু নামে এক তরুণের প্রেমে পড়ে। বাবলু তখন দক্ষিণ কেরানীগঞ্জে থাকত। সম্পর্কের এক বছরের মাথায় বাবলুর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর পিংকী জানতে পারে বাবলু পেশাদার ছিনতাইকারী। আরও জানায়, বাবলু পিংকীকে অনেক বিশ্বাস করত। সে ছিনতাইয়ের টাকা ও জিনিসপত্র এনে পিংকীর হাতে তুলে দিত। কদমতলী এলাকায় একটি ছিনতাই গ্রুপ নিয়ন্ত্রণ করত বাবলু। এজন্য বাবলু জেলে গেলেও অন্যরা ছিনতাইয়ের টাকার ভাগ এনে পিংকীর হাতে তুলে দিত।

এভাবেই অপরাধ জগতের সঙ্গে পিংকীর পরিচয়। বাবলু পিংকীকে সঙ্গে নিয়েই ইয়াবা সেবন করত। এক পর্যায়ে বাবলু ও পিংকী ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়ে। তখন কদমতলী এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করত টাইগার সবুজের গ্রুপ। পিংকী-বাবলু ইয়াবা ব্যবসা শুরু করলে তারা হয়ে উঠে প্রতিপক্ষ। পিংকী তার পক্ষের শক্তি খুঁজতে থাকে। এরই মধ্যে পরিচয় হয় কদমতলী এলাকার সানুর সঙ্গে। সানু স্থানীয় এক শ্রমিক নেতার কথিত ছেলে। কদমতলী ট্রাক স্ট্যান্ড ও আশপাশের এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত সানু। সানুর সঙ্গে পিংকীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৫ সালে বাবলুকে মাদকসহ ধরিয়ে দিয়ে জেলে পাঠানোর পর পিংকী ও সানু বিয়ে করে। এরপর এলাকায় পিংকীর দাপট আরও বেড়ে যায়। সানু-পিংকী মিলে বড় বড় ইয়াবার চালান এনে বিক্রি করতে থাকে এলাকায়।

এদিকে টাইগার সবুজ ও তার ভাই পারভেজের বাড়াবাড়ি সহ্য হচ্ছিল না পিংকীর। সে টাইগার সবুজের ভাই পারভেজকে খুন করাতে কিলার ভাড়া করে। ২০১৫ সালের ১০ অক্টোবর খুনের মিশনে পারভেজ বেঁচে গেলেও মারা যায় রাসেল নামের নিরীহ এক তরুণ। রাসেল হত্যাকাণ্ডটি ছিল ক্লুলেস। এ ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়ে পিবিআই জানতে পারে ইয়াবা সম্রাজ্ঞী পিংকীর সংশ্লিষ্টতার ঘটনা। অন্য ঘাতকদের গ্রেফতারের পর পিবিআইর ঢাকা মেট্রো উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদের নির্দেশে সম্প্রতি পিংকী ও তার স্বামী সানুকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলআমিন শেখ। তিনি যুগান্তরকে বলেন, পিংকী খুবই দুর্ধর্ষ। রাসেল হত্যাকাণ্ডের পর প্রায় তিন বছর সে এলাকায় দাপটের সঙ্গেই মাদক ব্যবসা চালিয়ে গেছে। এ ঘটনায় ভাড়াটে কিলারদের গ্রেফতারের পর তাদের জবানবন্দিতে পিংকীর সংশ্লিষ্টতার বিষয়টি ওঠে আসে। এরপর এলাকা ছেড়ে চট্টগ্রামে গা-ঢাকা দেয় পিংকী।

সম্প্রতি চট্টগ্রামে পিংকীর এক আত্মীয় বাসায় অভিযান চালিয়ে পিংকী ও তার দ্বিতীয় স্বামী সানুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ইয়াবার সম্রাজ্ঞী হওয়ার বিস্তারিত জানিয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃত সানু জানিয়েছে, সে মাদক ব্যবসার পাশাপাশি শ্যামপুর কদমতলী সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করত। প্রতিদিন সেখান থেকে সে ৬ হাজার টাকা করে চাঁদা তুলত।   – যুগান্তর রিপোর্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD