ফতুল্লায় শুরু-শিষ্যের সংঘর্ষের নেপথ্যে” আধিপত্য

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুরে আওয়ামীলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনার তিনদিন পরও এলাকায়ে উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। পাল্টাপাল্টি ভাবে হামলার ঘটনা ঘটছে। তবে দুই গ্রুপের প্রধানরা বর্তমানে নিশ্চুপ থাকলেও তাদের সমর্থকদের মধ্যে আরো বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। জানাগেছে, দীর্ঘদিন ধরেই ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি ও কাশীপুর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলমের মধ্যে দ্বন্দ্ব ছিল। শফির হাত ধরেই রাজনীতিতে এসেছিল শাহীন আলম। পরবর্তিতে শাহীন আলমসহ শফি তার কর্মীদের ব্যবহার করে রাজনৈতিক ভাবে সুযোগ সুবিধা নিতে থাকে। বিষয়টি বুঝতে পেরে শফির সঙ্গ ছেড়ে দেয় শাহীন আলম। পরিবর্তিতে শাহীন আলম নিজের বলয় তৈরী করেন। রাজপথে থাকার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার কারণে শফির তুলনায় শাহীন আলমের অবস্থান শক্ত হতে শুরু করে। গত কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে শফি নিস্ক্রীয় থাকলেও সক্রিয় ছিলন শাহীন আলম। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি-জামাতের তান্ডব রুখতে নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান নিয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থী শামীম ওসমানকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেলেন। তাই রাজনৈতিক ছাড়াও সামাজিক ভাবেও তার অস্থান শক্ত হয়ে যায়। অপরদিনে নিজের আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন শফিউল্লাহ শফি। গত কয়েক মাস ধরেই তাদের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পাল্টাপাল্টি তারা থানায় অভিযোগও দিয়েছিল। সম্প্রতি একে অপরকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠে। বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন। গত দেড় মাস আগে কৌশল অবলম্বন করে চাঁদাবাজীর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানা একটি চাঁদাবাজী মামলা করেন শফি। সেই মামলায় ১০দিন কারাভোগ করেছিলেন শাহীন আলম। এতেই অনেটা ক্ষিপ্ত হয়ে উঠেন শাহীন আলম। তাই ক্ষোভ থেকে গত শুক্রবার দুপুরে শফির উপর হামলা চালায় শাহীন আলমের সমর্থকরা। হামলায় গুরুত্বর আহত হন শফিউল্লাহ শফি ও তার পুত্র সনম। একই দিন রাতে শাহীন আলমের বাড়িতে হামলার অভিযোগ উঠে শফির সমর্থকদের বিরুদ্ধে। হামলার ঘটনায় শাহীন আলমের স্ত্রী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানাগেছে। তবে শাহীন আলমের স্ত্রীর অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগ রয়েছে, কোন তদন্ত ছাড়াই বিশেষ কৌশল অবলম্বন করে শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়েরকে কেন্দ্র করেই গত শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই স্থানীয়রা এই সংঘর্ষের নেপথ্যে কিছু অসাধু পুলিশ সদস্যকেই দায়ী করছেন।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় শুরু-শিষ্যের সংঘর্ষের নেপথ্যে” আধিপত্য

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুরে আওয়ামীলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনার তিনদিন পরও এলাকায়ে উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। পাল্টাপাল্টি ভাবে হামলার ঘটনা ঘটছে। তবে দুই গ্রুপের প্রধানরা বর্তমানে নিশ্চুপ থাকলেও তাদের সমর্থকদের মধ্যে আরো বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। জানাগেছে, দীর্ঘদিন ধরেই ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি ও কাশীপুর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলমের মধ্যে দ্বন্দ্ব ছিল। শফির হাত ধরেই রাজনীতিতে এসেছিল শাহীন আলম। পরবর্তিতে শাহীন আলমসহ শফি তার কর্মীদের ব্যবহার করে রাজনৈতিক ভাবে সুযোগ সুবিধা নিতে থাকে। বিষয়টি বুঝতে পেরে শফির সঙ্গ ছেড়ে দেয় শাহীন আলম। পরিবর্তিতে শাহীন আলম নিজের বলয় তৈরী করেন। রাজপথে থাকার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার কারণে শফির তুলনায় শাহীন আলমের অবস্থান শক্ত হতে শুরু করে। গত কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে শফি নিস্ক্রীয় থাকলেও সক্রিয় ছিলন শাহীন আলম। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি-জামাতের তান্ডব রুখতে নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান নিয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থী শামীম ওসমানকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেলেন। তাই রাজনৈতিক ছাড়াও সামাজিক ভাবেও তার অস্থান শক্ত হয়ে যায়। অপরদিনে নিজের আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন শফিউল্লাহ শফি। গত কয়েক মাস ধরেই তাদের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পাল্টাপাল্টি তারা থানায় অভিযোগও দিয়েছিল। সম্প্রতি একে অপরকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠে। বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন। গত দেড় মাস আগে কৌশল অবলম্বন করে চাঁদাবাজীর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানা একটি চাঁদাবাজী মামলা করেন শফি। সেই মামলায় ১০দিন কারাভোগ করেছিলেন শাহীন আলম। এতেই অনেটা ক্ষিপ্ত হয়ে উঠেন শাহীন আলম। তাই ক্ষোভ থেকে গত শুক্রবার দুপুরে শফির উপর হামলা চালায় শাহীন আলমের সমর্থকরা। হামলায় গুরুত্বর আহত হন শফিউল্লাহ শফি ও তার পুত্র সনম। একই দিন রাতে শাহীন আলমের বাড়িতে হামলার অভিযোগ উঠে শফির সমর্থকদের বিরুদ্ধে। হামলার ঘটনায় শাহীন আলমের স্ত্রী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানাগেছে। তবে শাহীন আলমের স্ত্রীর অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগ রয়েছে, কোন তদন্ত ছাড়াই বিশেষ কৌশল অবলম্বন করে শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়েরকে কেন্দ্র করেই গত শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই স্থানীয়রা এই সংঘর্ষের নেপথ্যে কিছু অসাধু পুলিশ সদস্যকেই দায়ী করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD