সিদ্ধিরগঞ্জে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষ গ্রেফতার- ১১

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়ায় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় গ্রুপের ১১ জনকে গ্রেফতার করেছে। মামলা হয়েছে পাল্টাপাল্টি।

সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগীনা মামুন ওরফে ভাইগ্না মামুনের ভগ্নিপতি আক্তার ওরফে পানি আক্তার গ্রুপের সাথে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী আব্দুল হান্নান সহযোগি মিজানের সাথে সংঘর্ষ হয় ।

এ ঘটনায় উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশী অস্ত্র চাপাতি, রামদা, রড, লাঠিসোটা ব্যবহার করে। সংঘর্ষের সময় উভয় গ্রুপরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মীর শাহীন শাহ পারভেজের নের্তৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ও রাত সাড়ে ৯টায় দুই দফায় সংঘটিত সংঘর্ষে হৃদয়, ইব্রাহীম, রবিউল, রাসেল আহমেদ, জসিম, ইসমাইল, ইউসুফ, রাকিব, সাইদুল, শুভ, আরিফসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। রাতে আহতদের খানপুর ৩’শ শয্যা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার আক্তার হোসেন (২৯), মিজান (২৭), রবিন (২০), বিল্লাল হোসেন (২০), নুর হোসেন (২১) ও শামীম (২৯) এবং সাবে স্বপন (৪০), ফিরোজ আহমেদ (৩৩), শাহাদাত হোসেন শাকিল (৩১), আব্দুল হান্নান (৩৫), মিজানু রহমান (২৬) কে গ্রেফতার করে। এদিকে গতকাল বুধবার বিকালে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী শাহ আলম বাদী হয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রুপের ১৬ জনের নামে এবং অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নামা ২৫ জনের নামে এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সুমিলপাড়া, এসও ,আইলপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষ গ্রেফতার- ১১

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়ায় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় গ্রুপের ১১ জনকে গ্রেফতার করেছে। মামলা হয়েছে পাল্টাপাল্টি।

সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগীনা মামুন ওরফে ভাইগ্না মামুনের ভগ্নিপতি আক্তার ওরফে পানি আক্তার গ্রুপের সাথে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী আব্দুল হান্নান সহযোগি মিজানের সাথে সংঘর্ষ হয় ।

এ ঘটনায় উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশী অস্ত্র চাপাতি, রামদা, রড, লাঠিসোটা ব্যবহার করে। সংঘর্ষের সময় উভয় গ্রুপরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মীর শাহীন শাহ পারভেজের নের্তৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ও রাত সাড়ে ৯টায় দুই দফায় সংঘটিত সংঘর্ষে হৃদয়, ইব্রাহীম, রবিউল, রাসেল আহমেদ, জসিম, ইসমাইল, ইউসুফ, রাকিব, সাইদুল, শুভ, আরিফসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। রাতে আহতদের খানপুর ৩’শ শয্যা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার আক্তার হোসেন (২৯), মিজান (২৭), রবিন (২০), বিল্লাল হোসেন (২০), নুর হোসেন (২১) ও শামীম (২৯) এবং সাবে স্বপন (৪০), ফিরোজ আহমেদ (৩৩), শাহাদাত হোসেন শাকিল (৩১), আব্দুল হান্নান (৩৫), মিজানু রহমান (২৬) কে গ্রেফতার করে। এদিকে গতকাল বুধবার বিকালে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী শাহ আলম বাদী হয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রুপের ১৬ জনের নামে এবং অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নামা ২৫ জনের নামে এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সুমিলপাড়া, এসও ,আইলপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD