গুম-হত্যা ও ধর্ষণ বন্ধে‘জাতীয় সংলাপ’ চায় বিএনপি: খন্দকার মোশারফ হোসেন

শেয়ার করুন...

দেশব্যাপী চলমান গুম, খুন, হত্যা ও ধর্ষণের মহামারী থেকে রক্ষা পেতে জাতীয় সংলাপ চায় বিএনপি। এজন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত ‘গুম-হত্যা-ধর্ষণের মহামারীর কবলে বাংলাদেশ, আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা’- শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিনি রাষ্ট্রপতি, যদিও আওয়ামী লীগের কিন্তু তারপরও রাষ্ট্রপতি হওয়ার পর তিনি দল নিরপেক্ষ, তিনি জাতীয় একটি সংলাপ আহবান করে যত দ্রুত সম্ভব এই গুম খুন হত্যা ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর এটি থেকে একেবারে রক্ষা পেতে হলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হল জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘গুম-খুন-হত্যা ও ধর্ষণের মহামারী থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ এই সরকার অস্বাভাবিক সরকার। তারা অস্বাভাবিকভাবে দেশ পরিচালনা করছে। অস্বাভাবিক কিছু বেশি দিন টিকে থাকতে পারে না। অতএব এই অস্বাভাবিক অর্থ্যাৎ জনগণ দ্বারা নির্বাচিত নয়। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

মানুষকে অবহেলা করে দেশ চালাই না- শুক্রবার দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বান ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে যা ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? অথচ আমাদের সংবিধান আমাদেরকে ভোট দেয়ার অধিকার দিয়েছে। প্রশাসন যুবলীগ, ছাত্রলীগের, সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের অধিকার যে আপনি লুট করে নিয়ে গেলেন। এখানে কি আপনি মানুষকে অবহেলা করেননি তাদেরকে কষ্ট দেননি?

তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে গত কয়েকদিন আগে একটি মন্তব্য এসেছে কিছু কিছু ওসি-ডিসিরা নিজেদেরকে রাজা-বাদশা মনে করে। এরা কারা? এরা সরকারের মদদপুষ্ট সুবিধাভোগী ব্যক্তিরা তারা নিজেরা নিজেদেরকে রাজা বাদশা মনে করছে।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিচারহীনতা সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ শাহ মো. নেছারুল হক, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-হত্যা ও ধর্ষণ বন্ধে‘জাতীয় সংলাপ’ চায় বিএনপি: খন্দকার মোশারফ হোসেন

শেয়ার করুন...

দেশব্যাপী চলমান গুম, খুন, হত্যা ও ধর্ষণের মহামারী থেকে রক্ষা পেতে জাতীয় সংলাপ চায় বিএনপি। এজন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত ‘গুম-হত্যা-ধর্ষণের মহামারীর কবলে বাংলাদেশ, আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা’- শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিনি রাষ্ট্রপতি, যদিও আওয়ামী লীগের কিন্তু তারপরও রাষ্ট্রপতি হওয়ার পর তিনি দল নিরপেক্ষ, তিনি জাতীয় একটি সংলাপ আহবান করে যত দ্রুত সম্ভব এই গুম খুন হত্যা ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর এটি থেকে একেবারে রক্ষা পেতে হলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হল জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘গুম-খুন-হত্যা ও ধর্ষণের মহামারী থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ এই সরকার অস্বাভাবিক সরকার। তারা অস্বাভাবিকভাবে দেশ পরিচালনা করছে। অস্বাভাবিক কিছু বেশি দিন টিকে থাকতে পারে না। অতএব এই অস্বাভাবিক অর্থ্যাৎ জনগণ দ্বারা নির্বাচিত নয়। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

মানুষকে অবহেলা করে দেশ চালাই না- শুক্রবার দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বান ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে যা ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? অথচ আমাদের সংবিধান আমাদেরকে ভোট দেয়ার অধিকার দিয়েছে। প্রশাসন যুবলীগ, ছাত্রলীগের, সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের অধিকার যে আপনি লুট করে নিয়ে গেলেন। এখানে কি আপনি মানুষকে অবহেলা করেননি তাদেরকে কষ্ট দেননি?

তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে গত কয়েকদিন আগে একটি মন্তব্য এসেছে কিছু কিছু ওসি-ডিসিরা নিজেদেরকে রাজা-বাদশা মনে করে। এরা কারা? এরা সরকারের মদদপুষ্ট সুবিধাভোগী ব্যক্তিরা তারা নিজেরা নিজেদেরকে রাজা বাদশা মনে করছে।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিচারহীনতা সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ শাহ মো. নেছারুল হক, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD