প্রতারক প্রদীপ গ্রেফতার হলেও ধরাছোয়ার বাইরে রেহেনা ও জহিরুল

শেয়ার করুন...

রংপুরের প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন নারায়নগঞ্জে এসে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকতার নাম দিয়ে চালাচ্ছিল অপকর্ম। বহু অপকর্মের হোতা প্রদীপ চন্দ্র বর্মনকে সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাব-১১ গ্রেফতার করলেও প্রদীপের ঘনিষ্ঠ সহযোগি রেহেনাসহ প্রতারক সিন্ডিকেট রয়েছে ধরাছোয়ার বাইরে। তবে বেশ কয়েকজন অপরাধী প্রশাসনের নজরে রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা ও তালাশ নিউজ টিভি ৭৯ এর চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন ভুয়া আইডি কার্ড তৈরি করে এবং ওয়াকিটকি সেট, মনোগ্রাম সম্বলিত জ্যাকেট ও হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা এবং চাঁদাবাজি করে আসছিল। আর এই প্রতারণা ও চাঁদাবাজির অন্যতম সহযোগী হলো মানবাধিকার নামধারী ফেরদৌসি আক্তার রেহেনা ও জহিরুল ইসলাম। রেহেনা ছিল সংগঠনের ভাইস চেয়ারম্যান। রেহেনা ও জহিরুলের সাথে রয়েছে আরও কয়েকজন প্রতারক সিন্ডিকেট।

এই চক্রটি বিভিন্ন মানুষকে সুকৌশলে প্রতারণার ফাঁদে ফেলে জিম্মি করে রাখছে। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার’ অন্যান্য সদস্যপদে ও নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে সরল বিশ্বাসী মানুষের কাছ থেকে চাকুরী প্রদানের আশ্বাস দিয়ে পরিকল্পনা মাফিক বিপুল পরিমান টাকা হাতিয়ে নিত। ফেরদৌসি আক্তার রেহেনা কিছু দিন পর পর বিভিন্ন সংগঠনে যোগদান করে সংগঠনেরই লোকদের ব্ল্যাকমেইলিং করে থাকার অনেক অভিযোগ রয়েছে। ফেরদৌসী আক্তার রেহানা আগে এড. মজিদ খন্দকারের মুহুরী হিসেবে কাজ করতেন। পরে প্রদীপ চন্দ্র বর্মণের সাথে পরিচয় হওয়ার পর প্রতারনা চক্র গড়ে তুলেন। ফেরদৌসী আক্তার রেহানার বয়ফ্রেন্ড জহিরুল ইসলামকে এই চক্রে যুক্ত করেন। রেহেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সম্প্রতি মামলা হলেও পুলিশ তাকে এখন গ্রেফতার করতে পারেনি। অথচ ফেসবুক সচল রেখে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আরও জানা যায় ফেরদৌসি আক্তার রেহেনা নিজেকে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক পরিচয়ের পাশাপাশি একজন রোটারীয়ান পরিচয় দিয়ে যেভাবে অপকর্ম করছে ঠিক সে ভাবেই কয়েকজন নিজস্ব হলুদ সংবাদ কর্মী বানিয়ে মানুষকে আরও হয়রানী করছে। বর্তমানে প্রদীপ চন্দ্রের অন্যতম সহযোগী বিভিন্ন অপকর্মের হুতা রেহেনা ও জহিরুলকে দ্রুত গ্রেফতারের জোর দাবী জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারক প্রদীপ গ্রেফতার হলেও ধরাছোয়ার বাইরে রেহেনা ও জহিরুল

শেয়ার করুন...

রংপুরের প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন নারায়নগঞ্জে এসে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকতার নাম দিয়ে চালাচ্ছিল অপকর্ম। বহু অপকর্মের হোতা প্রদীপ চন্দ্র বর্মনকে সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাব-১১ গ্রেফতার করলেও প্রদীপের ঘনিষ্ঠ সহযোগি রেহেনাসহ প্রতারক সিন্ডিকেট রয়েছে ধরাছোয়ার বাইরে। তবে বেশ কয়েকজন অপরাধী প্রশাসনের নজরে রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা ও তালাশ নিউজ টিভি ৭৯ এর চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারক প্রদীপ চন্দ্র বর্মন ভুয়া আইডি কার্ড তৈরি করে এবং ওয়াকিটকি সেট, মনোগ্রাম সম্বলিত জ্যাকেট ও হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা এবং চাঁদাবাজি করে আসছিল। আর এই প্রতারণা ও চাঁদাবাজির অন্যতম সহযোগী হলো মানবাধিকার নামধারী ফেরদৌসি আক্তার রেহেনা ও জহিরুল ইসলাম। রেহেনা ছিল সংগঠনের ভাইস চেয়ারম্যান। রেহেনা ও জহিরুলের সাথে রয়েছে আরও কয়েকজন প্রতারক সিন্ডিকেট।

এই চক্রটি বিভিন্ন মানুষকে সুকৌশলে প্রতারণার ফাঁদে ফেলে জিম্মি করে রাখছে। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার’ অন্যান্য সদস্যপদে ও নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে সরল বিশ্বাসী মানুষের কাছ থেকে চাকুরী প্রদানের আশ্বাস দিয়ে পরিকল্পনা মাফিক বিপুল পরিমান টাকা হাতিয়ে নিত। ফেরদৌসি আক্তার রেহেনা কিছু দিন পর পর বিভিন্ন সংগঠনে যোগদান করে সংগঠনেরই লোকদের ব্ল্যাকমেইলিং করে থাকার অনেক অভিযোগ রয়েছে। ফেরদৌসী আক্তার রেহানা আগে এড. মজিদ খন্দকারের মুহুরী হিসেবে কাজ করতেন। পরে প্রদীপ চন্দ্র বর্মণের সাথে পরিচয় হওয়ার পর প্রতারনা চক্র গড়ে তুলেন। ফেরদৌসী আক্তার রেহানার বয়ফ্রেন্ড জহিরুল ইসলামকে এই চক্রে যুক্ত করেন। রেহেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সম্প্রতি মামলা হলেও পুলিশ তাকে এখন গ্রেফতার করতে পারেনি। অথচ ফেসবুক সচল রেখে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আরও জানা যায় ফেরদৌসি আক্তার রেহেনা নিজেকে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক পরিচয়ের পাশাপাশি একজন রোটারীয়ান পরিচয় দিয়ে যেভাবে অপকর্ম করছে ঠিক সে ভাবেই কয়েকজন নিজস্ব হলুদ সংবাদ কর্মী বানিয়ে মানুষকে আরও হয়রানী করছে। বর্তমানে প্রদীপ চন্দ্রের অন্যতম সহযোগী বিভিন্ন অপকর্মের হুতা রেহেনা ও জহিরুলকে দ্রুত গ্রেফতারের জোর দাবী জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD