নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ

শেয়ার করুন...

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বিবিসি বাংলাকে বলেন, ‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে শেষ কথা হয়। তিনি তখন বলেছেন, কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি’। তিনি বলেন, তখন তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিন সহকর্মী ছিলেন। সেই তিন সহকর্মী এবং গাড়িরও কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে। সাবেকুন নাহার জানান, স্বামীর নিখোঁজ হওয়া বিষয়ে শুক্রবার বিকেলে থানায় যান। রোববার বিকেল পর্যন্ত গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি। তার অভিযোগ, ‘থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোনো থানা দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে’। এ বিষয়ে মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বিবিসি বাংলার কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘আদনান কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না।

উনি গাবতলী থেকে নিখোঁজ হইছে, সেটা তো আমরা জানি না। সে ক্ষেত্রে যেখান থেকে উনি রওনা হয়েছেন, সেই রংপুর অথবা ওনার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি হতে পারে বা মামলা হতে পারে’। তিনি জানান, তারা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনান বা তার গাড়ি দেখা যায়নি।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ

শেয়ার করুন...

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বিবিসি বাংলাকে বলেন, ‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে শেষ কথা হয়। তিনি তখন বলেছেন, কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি’। তিনি বলেন, তখন তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিন সহকর্মী ছিলেন। সেই তিন সহকর্মী এবং গাড়িরও কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে। সাবেকুন নাহার জানান, স্বামীর নিখোঁজ হওয়া বিষয়ে শুক্রবার বিকেলে থানায় যান। রোববার বিকেল পর্যন্ত গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি। তার অভিযোগ, ‘থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোনো থানা দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে’। এ বিষয়ে মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বিবিসি বাংলার কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘আদনান কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না।

উনি গাবতলী থেকে নিখোঁজ হইছে, সেটা তো আমরা জানি না। সে ক্ষেত্রে যেখান থেকে উনি রওনা হয়েছেন, সেই রংপুর অথবা ওনার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি হতে পারে বা মামলা হতে পারে’। তিনি জানান, তারা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনান বা তার গাড়ি দেখা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD