অপ’হর’ণের তিনদিন পর ব্যবসায়ী উদ্ধার, চার অপ’হরণকারী আ’টক

শেয়ার করুন...

গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহ’রণের তিনদিন পর আলমগীর সরকার (২৯) নামে এক ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় অপহ’রণকারী দলের চারজনকে আটক করা হয়েছে। আট’ককৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, গাজীপুরের আমান উল্যাহ (৩২), আসাদ উল্যাহ (২৩) ও মুসলিম উদ্দিন (৬০) এবং নেত্রকোনার আইনুল হক (৩৫)।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন হাটকয়েড়া এলাকার ছাদেক আলী সরকারের ছেলে আলমগীর সরকার ঝুট এর ব্যবসা করেন। গত ৩০ জুন রাত ১০টার দিকে শ্রীপুরের দুকলা থেকে বাইপাইলের উদ্দেশে রওয়ানা হন আলমগীর। এসময় আমান উল্যাহ ও আইনুল হক ঝুট দেখানোর কথা বলে আলমগীরকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে। অপহরণকারীরা আলমগীরকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে অপহরণের কথা জানিয়ে তাকে খুন করে ভিডিও কলে লাশ দেখাবে ও লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহ’রণকারীরা।

তিনি জানান, স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে অপহৃতের সন্ধান না পেয়ে র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহরণের তিনদিন পর শনিবার রাতে অপহৃত আলমগীরকে নিয়ে অপহরণকারীরা শ্রীপুর থানাধীন বেলতলী এলাকায় অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী দলের ওই চার সদস্যকে আটক করে। এসময় অপহরণকারীদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অপ’হর’ণের তিনদিন পর ব্যবসায়ী উদ্ধার, চার অপ’হরণকারী আ’টক

শেয়ার করুন...

গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহ’রণের তিনদিন পর আলমগীর সরকার (২৯) নামে এক ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় অপহ’রণকারী দলের চারজনকে আটক করা হয়েছে। আট’ককৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, গাজীপুরের আমান উল্যাহ (৩২), আসাদ উল্যাহ (২৩) ও মুসলিম উদ্দিন (৬০) এবং নেত্রকোনার আইনুল হক (৩৫)।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন হাটকয়েড়া এলাকার ছাদেক আলী সরকারের ছেলে আলমগীর সরকার ঝুট এর ব্যবসা করেন। গত ৩০ জুন রাত ১০টার দিকে শ্রীপুরের দুকলা থেকে বাইপাইলের উদ্দেশে রওয়ানা হন আলমগীর। এসময় আমান উল্যাহ ও আইনুল হক ঝুট দেখানোর কথা বলে আলমগীরকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে। অপহরণকারীরা আলমগীরকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে অপহরণের কথা জানিয়ে তাকে খুন করে ভিডিও কলে লাশ দেখাবে ও লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহ’রণকারীরা।

তিনি জানান, স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে অপহৃতের সন্ধান না পেয়ে র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহরণের তিনদিন পর শনিবার রাতে অপহৃত আলমগীরকে নিয়ে অপহরণকারীরা শ্রীপুর থানাধীন বেলতলী এলাকায় অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী দলের ওই চার সদস্যকে আটক করে। এসময় অপহরণকারীদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD