লকডাউনে “ মরার উপর খরা ঘা ” কিস্তি আদায় করতে এনজিও’দের চাপ প্রয়োগ

শেয়ার করুন...

দেশে চলমান করোনাভাইরাসে মহামারিতে নারায়ণগঞ্জ জেলায় ক্রমশ হারে করোনায় সংক্রামণের সংখ্যা বেড়ে যাচ্ছে তবু কঠোর লকডাউনেও জেলার বিভিন্ন এলাকায় থেমে নেই এনজিও কর্মীদের কিস্তির টাকার জন্য চাপ।

বর্তমান দেশে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে ২ সপ্তাহের কঠোর লকডাউন বিদ্যমান রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সকল সরকারি বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান,মার্কেট অফিস আদালত,গণপরিবহন সহ সব কিছু বন্ধ রয়েছে। কিন্তু বন্ধ নেই কেবল স্বাবলম্বী হবার জন্য গরীব মানুষদের ঋণ প্রদানকারী এনজিওগুলো। যেনো পেটে লাথি দিয়েই আদায় করছে কিস্তির টাকা। কেউ দিতে অপরাগত প্রকাশ করলেই দেখানো হচ্ছে মামলা হামলার ভয়।

এলাকা গুলোতে ব্র‍্যাক,আশা,শক্তি,পল্লী মঙ্গল,সিএসই,ব্যুরো বাংলাদেশ, এস এস সহ বিভিন্ন এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালাচ্ছে। এছাড়া অনেকে আবার ঋণ নিয়ে ইজিবাইক, থ্রি-হুইলার, ভ্যানসহ বিভিন্ন যানবাহন কিনে তা চালিয়ে আয় করেন এবং ঋণের কিস্তি দেন। আবার অধিকাংশ এনজিও বিবাহিত নারীদের সমিতির মাধ্যমে ঋণ দিয়ে থাকে।

কিন্তু দেশে করোনার সংক্রামণ বৃদ্ধিতে কঠোর লকডাউন দেওয়ায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে।সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান,অফিস আদালত বন্ধ হলেও এখন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিস্তির জন্য ধরনা দিচ্ছেন, চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ ঋণগ্রহীতাদের।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা,নারায়ণগঞ্জসদর,সিদ্বিরগঞ্জ,বন্দর,নারায়ণগঞ্জ,সোনারগাঁ, রুপগঞ্জ,আড়াইহাজার প্রতিটি থানার বিভিন্ন গ্রামের ঋণগ্রহীতারা অভিযোগ করে বলেন,এ সময়ে আমাদের খাবার যোগাড় করা কঠিন। তারপর এনজিও কর্মীরা মামলা-হামলার ভয় দেখিয়ে কিস্তি আদায় করছেন।’

ফতুল্লার লামাপাড়ার আবুল হোসেন বলেন, ‘আশা থেকে লোন নিয়ে একটি অটো কিনেছিলাম। কিন্তু দেশে এখন কঠোর লকডাউন চলছে এ অবস্থায় রাস্তায় গাড়ীলেই পুলিশের মাইর ও মামলা খেতে হচ্ছে। কিন্তু ওই এনজিও কর্মীরা এসে ঋণের টাকার জন্য চাপ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন টাকা না দিলে অটো নিয়ে যাবেন।’

নারায়ণগঞ্জ সদরের মকবুল মিয়া জানান,গত বছর করোনার আগে শক্তি থেকে ঋণ নিয়ে কাপড়ের দোকানে মাল তুলেছিলাম কিন্তু লকডাউনের কারনে নিজেদের পেটের খাবারই জোগাড় করতে পারছি না সেখানে কিস্তির টাকার জন্য এসে চাপ দেওয়া হচ্ছে।

জামতলার হুনফা বেগম জানায়,পল্লী মঙ্গল থেকে টাকা নিয়ে জামাইরে ব্যবসা করতে দিছিলাম। গত বছর করোনার কারনে খাইলো ধরা। এহন নিজে খাইতে ভাত পাই কিন্তু কিস্তির টাকা নিতে আইসা দাঁড়াইয়া থাকে। গলার উপর পারা দিয়া কিস্তির টাকা আদায় করছে। টাকা না দিলে মামলা করার ভয় দেখায়।

কাইয়েমপুরের হাজী আমান মিয়া জানায়,সিএসই থেকে টাকা নিয়ে ছেলেরে ছোট একটা বইয়ের দোকানের ব্যবসা দিয়ে দিছিলাম কিন্তু লকডাউনে দোকান বন্ধ। সব কিছু বন্ধ হলেও কিস্তি আদায় বন্ধ হয় না। প্রতি সপ্তাহে বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যথা সময়ে এসে দাঁয় থাকে কিস্তির লোকেরা।

নাম প্রকাশ না করার সত্ত্বে একটি এনজিও প্রতিষ্ঠানের ঋণ আদায়কারী কর্মচারী বলেন, ‘আমরা চাকরি করি। প্রতিষ্ঠান থেকে আমাদের নির্দেশ দেয়া হয়েছে টাকা আদায়ে। ঠিকমত কিস্তির টাকা আদায় করে অফিসে জমা দিতে না পারলে বেতন বন্ধ। এমনকি চাকরি হারাতে হবে।’

অন্যদিকে একই অবস্থা দেখা যায় ফতুল্লা, সিদ্বিরগঞ্জ, বন্দর,সোনারগাঁ,রুপগঞ্জ ও আড়াইহাজারে কিস্তির জন্য গ্রাহকদের মাঝে চাপ সৃষ্টি করছে এনজিও এর লোকেরা।

গ্রাহকরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছে।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে “ মরার উপর খরা ঘা ” কিস্তি আদায় করতে এনজিও’দের চাপ প্রয়োগ

শেয়ার করুন...

দেশে চলমান করোনাভাইরাসে মহামারিতে নারায়ণগঞ্জ জেলায় ক্রমশ হারে করোনায় সংক্রামণের সংখ্যা বেড়ে যাচ্ছে তবু কঠোর লকডাউনেও জেলার বিভিন্ন এলাকায় থেমে নেই এনজিও কর্মীদের কিস্তির টাকার জন্য চাপ।

বর্তমান দেশে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে ২ সপ্তাহের কঠোর লকডাউন বিদ্যমান রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সকল সরকারি বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান,মার্কেট অফিস আদালত,গণপরিবহন সহ সব কিছু বন্ধ রয়েছে। কিন্তু বন্ধ নেই কেবল স্বাবলম্বী হবার জন্য গরীব মানুষদের ঋণ প্রদানকারী এনজিওগুলো। যেনো পেটে লাথি দিয়েই আদায় করছে কিস্তির টাকা। কেউ দিতে অপরাগত প্রকাশ করলেই দেখানো হচ্ছে মামলা হামলার ভয়।

এলাকা গুলোতে ব্র‍্যাক,আশা,শক্তি,পল্লী মঙ্গল,সিএসই,ব্যুরো বাংলাদেশ, এস এস সহ বিভিন্ন এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালাচ্ছে। এছাড়া অনেকে আবার ঋণ নিয়ে ইজিবাইক, থ্রি-হুইলার, ভ্যানসহ বিভিন্ন যানবাহন কিনে তা চালিয়ে আয় করেন এবং ঋণের কিস্তি দেন। আবার অধিকাংশ এনজিও বিবাহিত নারীদের সমিতির মাধ্যমে ঋণ দিয়ে থাকে।

কিন্তু দেশে করোনার সংক্রামণ বৃদ্ধিতে কঠোর লকডাউন দেওয়ায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে।সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান,অফিস আদালত বন্ধ হলেও এখন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিস্তির জন্য ধরনা দিচ্ছেন, চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ ঋণগ্রহীতাদের।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা,নারায়ণগঞ্জসদর,সিদ্বিরগঞ্জ,বন্দর,নারায়ণগঞ্জ,সোনারগাঁ, রুপগঞ্জ,আড়াইহাজার প্রতিটি থানার বিভিন্ন গ্রামের ঋণগ্রহীতারা অভিযোগ করে বলেন,এ সময়ে আমাদের খাবার যোগাড় করা কঠিন। তারপর এনজিও কর্মীরা মামলা-হামলার ভয় দেখিয়ে কিস্তি আদায় করছেন।’

ফতুল্লার লামাপাড়ার আবুল হোসেন বলেন, ‘আশা থেকে লোন নিয়ে একটি অটো কিনেছিলাম। কিন্তু দেশে এখন কঠোর লকডাউন চলছে এ অবস্থায় রাস্তায় গাড়ীলেই পুলিশের মাইর ও মামলা খেতে হচ্ছে। কিন্তু ওই এনজিও কর্মীরা এসে ঋণের টাকার জন্য চাপ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন টাকা না দিলে অটো নিয়ে যাবেন।’

নারায়ণগঞ্জ সদরের মকবুল মিয়া জানান,গত বছর করোনার আগে শক্তি থেকে ঋণ নিয়ে কাপড়ের দোকানে মাল তুলেছিলাম কিন্তু লকডাউনের কারনে নিজেদের পেটের খাবারই জোগাড় করতে পারছি না সেখানে কিস্তির টাকার জন্য এসে চাপ দেওয়া হচ্ছে।

জামতলার হুনফা বেগম জানায়,পল্লী মঙ্গল থেকে টাকা নিয়ে জামাইরে ব্যবসা করতে দিছিলাম। গত বছর করোনার কারনে খাইলো ধরা। এহন নিজে খাইতে ভাত পাই কিন্তু কিস্তির টাকা নিতে আইসা দাঁড়াইয়া থাকে। গলার উপর পারা দিয়া কিস্তির টাকা আদায় করছে। টাকা না দিলে মামলা করার ভয় দেখায়।

কাইয়েমপুরের হাজী আমান মিয়া জানায়,সিএসই থেকে টাকা নিয়ে ছেলেরে ছোট একটা বইয়ের দোকানের ব্যবসা দিয়ে দিছিলাম কিন্তু লকডাউনে দোকান বন্ধ। সব কিছু বন্ধ হলেও কিস্তি আদায় বন্ধ হয় না। প্রতি সপ্তাহে বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যথা সময়ে এসে দাঁয় থাকে কিস্তির লোকেরা।

নাম প্রকাশ না করার সত্ত্বে একটি এনজিও প্রতিষ্ঠানের ঋণ আদায়কারী কর্মচারী বলেন, ‘আমরা চাকরি করি। প্রতিষ্ঠান থেকে আমাদের নির্দেশ দেয়া হয়েছে টাকা আদায়ে। ঠিকমত কিস্তির টাকা আদায় করে অফিসে জমা দিতে না পারলে বেতন বন্ধ। এমনকি চাকরি হারাতে হবে।’

অন্যদিকে একই অবস্থা দেখা যায় ফতুল্লা, সিদ্বিরগঞ্জ, বন্দর,সোনারগাঁ,রুপগঞ্জ ও আড়াইহাজারে কিস্তির জন্য গ্রাহকদের মাঝে চাপ সৃষ্টি করছে এনজিও এর লোকেরা।

গ্রাহকরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD