এবারের চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি মেসি–গার্দিওলা

শেয়ার করুন...

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই দারুণ এক উপলক্ষ পেয়ে গেছে পিএসজি। গ্রুপপর্বেই যে তারা মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। গত মৌসুমে এই সিটির কাছেই দুই লেগ মিলিয়ে ৪–১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নেইমার–এমবাপ্পেসমৃদ্ধ প্যারিসের ক্লাবটিকে। এবার গ্রুপপর্বেই সেই হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ পেয়ে গেছে পিএসজি প্রতিশোধের লড়াইয়ে নামার আগে পিএসজির বাড়তি প্রেরণা হিসেবে আছেন লিওনেল মেসি। বিনা ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কিছুদিন আগেই যে নিজেদের করে নিয়েছে পিএসজি। গ্রুপপর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও হবে একটু অন্য রকম। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে নাম লিখিয়েছেন পিএসজিতে। এখানে এসেই যে তাঁকে মুখোমুখি হতে হচ্ছে তাঁর সাবেক কোচ পেপ গার্দিওলার।

গার্দিওলার মুখোমুখি হওয়ার আবেগের সঙ্গে মেসির জন্য হয়তো অন্য রকম একটি রোমাঞ্চও অপেক্ষা করছে। স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে নাকি দুই বছরের চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে সিটি। শেষ পর্যন্ত খবর সত্যি হলে এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই মেসি মুখোমুখি হবেন স্পেনের ফুটবল তথা বিশ্ব ফুটবলে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর।

অন্যদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও প্রতিশোধের লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছে গ্রুপপর্বেই। তারা যে গ্রুপপর্বেই মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ২০১৯–২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে যে এ বায়ার্ন মিউনিখের কাছেই ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগের আট গ্রুপ
গ্রুপ ‘এ’: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ব্রুগা। গ্রুপ ‘বি’: আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। গ্রুপ ‘সি’: স্পোর্তিং লিসবন, বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস। গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ। গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ। গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ। গ্রুপ ‘জি’: লিল, সেভিয়া, সালজবুর্গ, ভলফসবুর্গ। গ্রুপ ‘এইচ’: চেলসি, জুভেন্টাস, জেনিত, মালমো।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবারের চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি মেসি–গার্দিওলা

শেয়ার করুন...

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই দারুণ এক উপলক্ষ পেয়ে গেছে পিএসজি। গ্রুপপর্বেই যে তারা মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। গত মৌসুমে এই সিটির কাছেই দুই লেগ মিলিয়ে ৪–১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নেইমার–এমবাপ্পেসমৃদ্ধ প্যারিসের ক্লাবটিকে। এবার গ্রুপপর্বেই সেই হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ পেয়ে গেছে পিএসজি প্রতিশোধের লড়াইয়ে নামার আগে পিএসজির বাড়তি প্রেরণা হিসেবে আছেন লিওনেল মেসি। বিনা ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কিছুদিন আগেই যে নিজেদের করে নিয়েছে পিএসজি। গ্রুপপর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও হবে একটু অন্য রকম। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে নাম লিখিয়েছেন পিএসজিতে। এখানে এসেই যে তাঁকে মুখোমুখি হতে হচ্ছে তাঁর সাবেক কোচ পেপ গার্দিওলার।

গার্দিওলার মুখোমুখি হওয়ার আবেগের সঙ্গে মেসির জন্য হয়তো অন্য রকম একটি রোমাঞ্চও অপেক্ষা করছে। স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে নাকি দুই বছরের চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে সিটি। শেষ পর্যন্ত খবর সত্যি হলে এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই মেসি মুখোমুখি হবেন স্পেনের ফুটবল তথা বিশ্ব ফুটবলে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর।

অন্যদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও প্রতিশোধের লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছে গ্রুপপর্বেই। তারা যে গ্রুপপর্বেই মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ২০১৯–২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে যে এ বায়ার্ন মিউনিখের কাছেই ৮–২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগের আট গ্রুপ
গ্রুপ ‘এ’: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ব্রুগা। গ্রুপ ‘বি’: আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। গ্রুপ ‘সি’: স্পোর্তিং লিসবন, বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস। গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ। গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ। গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ। গ্রুপ ‘জি’: লিল, সেভিয়া, সালজবুর্গ, ভলফসবুর্গ। গ্রুপ ‘এইচ’: চেলসি, জুভেন্টাস, জেনিত, মালমো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD