ফতুল্লায় আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল” চেয়ার ভাঙচুর, সম্মেলন পণ্ড

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোলসহ হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সম্মেলন পণ্ড হয়ে যায়।

শনিবার (২৬ ন‌ভেম্বর) সন্ধ্যায় বক্তাবলী ইউ‌নিয়‌নের রাজাপুর আজিজ মার্কেটে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে‌ছে। সম্মেলনে ভোটাভোটির শুরুতে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলুন অন্য সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশে উস্কানিমূলক আচরণ করায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরে দুই পক্ষকে নিরব থাকার জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী মাইকে ঘোষণা দেয়ার পরও নিরব না থেকে দুই পক্ষের লোকজন আরো উত্তেজিত হয়ে উঠে। এরপর শুরু হয় হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে কাউন্সিলররা সম্মেলন থেকে ছুটোছুটি শুরু করে স্থান ত্যাগ করেন।

জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করেন। পরে ভোটাভোটি শুরু হয়। সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলে। একপর্যায়ে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলুন, মহিউদ্দিনসহ আরো কয়েকজন আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশে খারাপ মন্তব্য করতে গেলে দুই পক্ষের মধ্যে হইচই শুরু হয়। এ সময় একে অপরকে ঘায়েল করার জন্য গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় শওকত আলী মাইকে সবাইকে নিরব থাকার জন্য বললেও শফিক মাহামুদের সমর্থকেরা নিরব না থেকে আরো উত্তেজিত হয়ে উঠে। এ সময় দিলুনের বেশি বাড়াবাড়ি দেখতে পেয়ে শওকত আলী দিলুনকে সাবধান হয়ে যাওয়ার জন্য বলার পর শুরু হয় উত্তেজনা। দুই পক্ষের মধ্যে চলে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি। পরে কাউন্সিলর ও ডেলিগেটরা ছুটোছুটি করে স্থান ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিকের জন্য ঘটনাস্থলে পুলিশ গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।

সভাপতি প্রার্থী শফিক মাহামুদ বলেন, আবুল হোসেন প্রধানের সমর্থকরা কাউন্সিলরদের বিভ্রান্তি সৃষ্টি করলে আমার লোকজন বাধা দিতে গেলে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু পরে শওকত চেয়ারম্যান উস্কানিমূলক কথা বলে সম্মেলন বিশৃঙ্খলা আরো বাড়িয়ে দেন।

অন্য সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধান বলেন, শফিক মাহমুদের নিশ্চিত পরাজয় ভেবে তারই সমর্থিত দিলুনসহ আরো লোকজন পরিকল্পিতভাবে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে উশৃংখল কথাবার্তা বলে দলের লোকদের উত্তেজিত করে সম্মেলন পণ্ড করে দেয়।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, সম্মেলন শুরুতেই শফিক মাহমুদসহ তার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে বিশৃংখলা সৃষ্টি করে। যারা সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বিশেষকরে শফিক মাহমুদ, দিল মোহাম্মদ দিলুন, মহিউদ্দিনসহ আরো কয়েকজন সম্মেলনে বিশৃঙ্খলা করে সম্মেলন পণ্ড করে দেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল” চেয়ার ভাঙচুর, সম্মেলন পণ্ড

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোলসহ হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সম্মেলন পণ্ড হয়ে যায়।

শনিবার (২৬ ন‌ভেম্বর) সন্ধ্যায় বক্তাবলী ইউ‌নিয়‌নের রাজাপুর আজিজ মার্কেটে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে‌ছে। সম্মেলনে ভোটাভোটির শুরুতে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলুন অন্য সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশে উস্কানিমূলক আচরণ করায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরে দুই পক্ষকে নিরব থাকার জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী মাইকে ঘোষণা দেয়ার পরও নিরব না থেকে দুই পক্ষের লোকজন আরো উত্তেজিত হয়ে উঠে। এরপর শুরু হয় হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে কাউন্সিলররা সম্মেলন থেকে ছুটোছুটি শুরু করে স্থান ত্যাগ করেন।

জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করেন। পরে ভোটাভোটি শুরু হয়। সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলে। একপর্যায়ে সভাপতি প্রার্থী শফিক মাহামুদের সমর্থক দিল মোহাম্মদ দিলুন, মহিউদ্দিনসহ আরো কয়েকজন আবুল হোসেন প্রধানের সমর্থকদের উদ্দেশে খারাপ মন্তব্য করতে গেলে দুই পক্ষের মধ্যে হইচই শুরু হয়। এ সময় একে অপরকে ঘায়েল করার জন্য গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় শওকত আলী মাইকে সবাইকে নিরব থাকার জন্য বললেও শফিক মাহামুদের সমর্থকেরা নিরব না থেকে আরো উত্তেজিত হয়ে উঠে। এ সময় দিলুনের বেশি বাড়াবাড়ি দেখতে পেয়ে শওকত আলী দিলুনকে সাবধান হয়ে যাওয়ার জন্য বলার পর শুরু হয় উত্তেজনা। দুই পক্ষের মধ্যে চলে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি। পরে কাউন্সিলর ও ডেলিগেটরা ছুটোছুটি করে স্থান ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিকের জন্য ঘটনাস্থলে পুলিশ গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।

সভাপতি প্রার্থী শফিক মাহামুদ বলেন, আবুল হোসেন প্রধানের সমর্থকরা কাউন্সিলরদের বিভ্রান্তি সৃষ্টি করলে আমার লোকজন বাধা দিতে গেলে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু পরে শওকত চেয়ারম্যান উস্কানিমূলক কথা বলে সম্মেলন বিশৃঙ্খলা আরো বাড়িয়ে দেন।

অন্য সভাপতি প্রার্থী আবুল হোসেন প্রধান বলেন, শফিক মাহমুদের নিশ্চিত পরাজয় ভেবে তারই সমর্থিত দিলুনসহ আরো লোকজন পরিকল্পিতভাবে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে উশৃংখল কথাবার্তা বলে দলের লোকদের উত্তেজিত করে সম্মেলন পণ্ড করে দেয়।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, সম্মেলন শুরুতেই শফিক মাহমুদসহ তার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলের সিনিয়র নেতাদের সামনে বিশৃংখলা সৃষ্টি করে। যারা সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বিশেষকরে শফিক মাহমুদ, দিল মোহাম্মদ দিলুন, মহিউদ্দিনসহ আরো কয়েকজন সম্মেলনে বিশৃঙ্খলা করে সম্মেলন পণ্ড করে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD