যৌতুক মামলায় আর্থিক দন্ডপ্রাপ্ত হয়েও সরকারী চাকুরীতে বহাল তবিয়তে প্রধান শিক্ষিকা

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হরিমৃতঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসী বেগম ছেলের স্ত্রীর করা যৌতুক মামলায় আর্থিক দন্ডপ্রাপ্ত হওয়ার পরেও চাকুরিতে রয়েছেন বহাল তবিয়তে। মামলার বাদী আদালতের রায়সহ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছেন উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

ভূক্তভোগী নাজমুন নাহার এবং মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের মোঃ আবুল হেসেনের মেয়ে মোসাঃ নাজমুন নাহারের সাথে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আফাজ উদ্দিন চুন্নু মিরা এবং হরিমৃতুঞ্জয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) ফেরদৌসী বেগমের ছেলে সৈয়দ ইজাজ উদ্দিন হাদি সজিব এর সাথে ২০০৯ সালের ১৭ নভেম্বর বিয়ে হয়।

বিয়ের সময় মেয়ের বাবা ছেলেকে নগদ টাকা স্বর্নলঙ্কারসহ সংসারের যাবতীয় মালামাল দিয়ে দেয়। বিয়ের পর প্রায়ই যৌতুক লোভী ইজাজ মা ভাইয়ের প্ররোচনায় স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক এবং একটি মোটর সাইকেল দাবী করেন।

নাজমুন নাহার যৌতুকের ওই টাকা এবং মোটর সাইকেল দিতে অস্বীকার করলে স্বামী ইজাজ, শাশুরী ফেরদৌসি এবং দেবর শাহরিয়ার ঘরের দরজা বন্ধ করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে স্বামী ইজাজ জলন্ত সিগারেটের আগুন দিয়ে নাজমুন নাহারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয় এবং গাছের লাঠি (ডাল) দিয়ে আঘাত করে মেরুদন্ড জখম করে। খবর পেয়ে নাজমুন নাহারের বাবা মা তাকে বাড়ি নিয়ে যান।

ওই ঘটনায় নাজমুন নাহার বাদী হয়ে ২০১৯ সালের ১০ অক্টোবর আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নারী শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর মামলার রায় প্রদান করেন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান।

রায়ে স্বামী সৈয়দ ইজাজ উদ্দিন সজিবকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। তার মা প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমকে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। শ্বাশুরী ফেরদৌসি বেগম আদালতের ওই আদেশ মেনে জরিমানার টাকাও পরিশোধ করেন।

আদালতের ওই আদেশের পর বাদী নাজমুন নাহার তার শ্বাশুরী ফেরদৌসি বেগম সরকারী চাকুরীজীবি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহনের জন্য আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করেছেন।অভিযুক্ত শিক্ষিকা ফিরদৌসি বেগম বলেন, এ রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো।

নাজমুন নাহার বলেন, আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি। আমার শ্বাশুরী সরকারী চাকুরীজীবি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছি। আশাকরি আমি সেখানেও ন্যায় বিচার পাবো।

সদ্য বদলী হওয়া আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, যৌতুক মামলায় আদালতের রায়ে ফেরদৌসি নামে এক শিক্ষকের আর্থিক দন্ড হয়েছে। রায়ের কপিসহ বাদীর একটি আবেদন পেয়েছি। আমার মতামতসহ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদনটি জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আদালতে একজন শিক্ষকের যৌতুক মামলায় আর্থিক দন্ড হয়েছে এ বিষয়ের সকল কাগজপত্র পাওয়া গেছে। সরকারী চাকুরী বিধির নিয়ম অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক মামলায় আর্থিক দন্ডপ্রাপ্ত হয়েও সরকারী চাকুরীতে বহাল তবিয়তে প্রধান শিক্ষিকা

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হরিমৃতঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসী বেগম ছেলের স্ত্রীর করা যৌতুক মামলায় আর্থিক দন্ডপ্রাপ্ত হওয়ার পরেও চাকুরিতে রয়েছেন বহাল তবিয়তে। মামলার বাদী আদালতের রায়সহ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছেন উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

ভূক্তভোগী নাজমুন নাহার এবং মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের মোঃ আবুল হেসেনের মেয়ে মোসাঃ নাজমুন নাহারের সাথে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আফাজ উদ্দিন চুন্নু মিরা এবং হরিমৃতুঞ্জয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) ফেরদৌসী বেগমের ছেলে সৈয়দ ইজাজ উদ্দিন হাদি সজিব এর সাথে ২০০৯ সালের ১৭ নভেম্বর বিয়ে হয়।

বিয়ের সময় মেয়ের বাবা ছেলেকে নগদ টাকা স্বর্নলঙ্কারসহ সংসারের যাবতীয় মালামাল দিয়ে দেয়। বিয়ের পর প্রায়ই যৌতুক লোভী ইজাজ মা ভাইয়ের প্ররোচনায় স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক এবং একটি মোটর সাইকেল দাবী করেন।

নাজমুন নাহার যৌতুকের ওই টাকা এবং মোটর সাইকেল দিতে অস্বীকার করলে স্বামী ইজাজ, শাশুরী ফেরদৌসি এবং দেবর শাহরিয়ার ঘরের দরজা বন্ধ করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে স্বামী ইজাজ জলন্ত সিগারেটের আগুন দিয়ে নাজমুন নাহারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয় এবং গাছের লাঠি (ডাল) দিয়ে আঘাত করে মেরুদন্ড জখম করে। খবর পেয়ে নাজমুন নাহারের বাবা মা তাকে বাড়ি নিয়ে যান।

ওই ঘটনায় নাজমুন নাহার বাদী হয়ে ২০১৯ সালের ১০ অক্টোবর আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নারী শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর মামলার রায় প্রদান করেন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান।

রায়ে স্বামী সৈয়দ ইজাজ উদ্দিন সজিবকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। তার মা প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমকে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। শ্বাশুরী ফেরদৌসি বেগম আদালতের ওই আদেশ মেনে জরিমানার টাকাও পরিশোধ করেন।

আদালতের ওই আদেশের পর বাদী নাজমুন নাহার তার শ্বাশুরী ফেরদৌসি বেগম সরকারী চাকুরীজীবি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহনের জন্য আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করেছেন।অভিযুক্ত শিক্ষিকা ফিরদৌসি বেগম বলেন, এ রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো।

নাজমুন নাহার বলেন, আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি। আমার শ্বাশুরী সরকারী চাকুরীজীবি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছি। আশাকরি আমি সেখানেও ন্যায় বিচার পাবো।

সদ্য বদলী হওয়া আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, যৌতুক মামলায় আদালতের রায়ে ফেরদৌসি নামে এক শিক্ষকের আর্থিক দন্ড হয়েছে। রায়ের কপিসহ বাদীর একটি আবেদন পেয়েছি। আমার মতামতসহ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদনটি জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আদালতে একজন শিক্ষকের যৌতুক মামলায় আর্থিক দন্ড হয়েছে এ বিষয়ের সকল কাগজপত্র পাওয়া গেছে। সরকারী চাকুরী বিধির নিয়ম অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD