কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় শফিকুল ইসলাম হৃদয় (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুইজনকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম হৃদয় রুপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ভিকটিমকে ধর্ষণ করে হত্যা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট দায়ের করা একটি ধর্ষণ শেষে হত্যা মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০০৯ সালের ৯ আগস্ট দ-প্রাপ্ত আসামী মো. শফিকুল ইসলাম হৃদয় পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার পথে আটক করে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় শফিকুল ইসলাম হৃদয় (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুইজনকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম হৃদয় রুপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ভিকটিমকে ধর্ষণ করে হত্যা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট দায়ের করা একটি ধর্ষণ শেষে হত্যা মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০০৯ সালের ৯ আগস্ট দ-প্রাপ্ত আসামী মো. শফিকুল ইসলাম হৃদয় পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার পথে আটক করে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD