আমতলীতে দুই ইউপি সদস্যসহ চার জুয়ারী গ্রেপ্তার!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দুই ইউপি সদস্যসহ চার জুয়ারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনার পুলিশ তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল আদালতের প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান  এলাকায় জুয়ার দল গঠন করে প্রতিনিয়ত  জুয়া খেলে আসছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮/১০ জন মিলে জুয়া খেলতে ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে গ্রেপ্তার করে।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়ারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের মধ্য থেকে অপর জুয়ারী ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরো দুই জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছে থাকা জুয়া খেলার সামগ্রী তাস ও নগদ টাকা উদ্ধার করে তা জব্দ করেন।

ওই ঘটনায় পুলিশ শুক্রবার দুপুরে আমতলী থানায় ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে তারিকাটা সাকুরা পরিবহন নামের একটি গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত ৫৮ নাম্বার আসামী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন এলাকায় জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, দুই ইউপি সদস্যসহ চার জুয়ারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ