তিন বখাটে কর্তৃক এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ! গ্রেফতার ৩

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে এক কিশোরীকে তিন বখাটে কর্তৃক অপহরণ শেষে পালাক্রমে  গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ নাঈম, বেল্লাল ও নয়ন নামের তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে।

জানা গেছে, উপজেলার চাওড়া কালিবাড়ী গ্রামের এক কিশোরী বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাসার সামনে ঘুরাঘুরি করতেছিল। ওই সময় তিন বখাটে নাঈম, বেল্লাল ও নয়ন কিশোরীর চোঁখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী লোদা এলাকার মাঠে মুগডালের ক্ষেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ গণধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত নাঈম, বেল্লাল ও নয়নকে রাতেই আটক করে।

ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আমতলী থানায় গণধর্ষণ আইনে মামলা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে আটককৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গণধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

গণ ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, আমি বাসার সামনে ঘুরাঘুরি করতেছিলাম এমন মুহুর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোঁখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পার্শ্ববর্তী একটি মুগডালের ক্ষেতে নিয়ে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেছে। আমি ওই ঘটনার বিচার চাই।

কিশোরীর মা বলেন, আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করেছে। আমি ওই বখাটের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনার তাদের বিরুদ্ধে গণধর্ষণ আইনে মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তিন বখাটে কর্তৃক এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ! গ্রেফতার ৩

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে এক কিশোরীকে তিন বখাটে কর্তৃক অপহরণ শেষে পালাক্রমে  গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ নাঈম, বেল্লাল ও নয়ন নামের তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে।

জানা গেছে, উপজেলার চাওড়া কালিবাড়ী গ্রামের এক কিশোরী বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাসার সামনে ঘুরাঘুরি করতেছিল। ওই সময় তিন বখাটে নাঈম, বেল্লাল ও নয়ন কিশোরীর চোঁখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী লোদা এলাকার মাঠে মুগডালের ক্ষেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ গণধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত নাঈম, বেল্লাল ও নয়নকে রাতেই আটক করে।

ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আমতলী থানায় গণধর্ষণ আইনে মামলা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে আটককৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গণধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

গণ ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, আমি বাসার সামনে ঘুরাঘুরি করতেছিলাম এমন মুহুর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোঁখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পার্শ্ববর্তী একটি মুগডালের ক্ষেতে নিয়ে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেছে। আমি ওই ঘটনার বিচার চাই।

কিশোরীর মা বলেন, আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করেছে। আমি ওই বখাটের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনার তাদের বিরুদ্ধে গণধর্ষণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ