ফতুল্লায় লোহার রড আত্মসাতের অভিযোগে ট্রাক চালকসহ গ্রেফতার ৩

শেয়ার করুন...

ফতুল্লায় একটি ষ্টিলের পাইকারী দোকান থেকে এমএস কয়েল লোহার রড গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে আত্মসাৎ করার অভিযোগে ট্রাকের চালক-সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদের নির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার ২৫ সেপ্টেম্বর বিকালে মামলার তদন্তকারী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন ফতুল্লার পাগলা তালতলা এলাকার শিপন ট্রান্সপোর্টের মালিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাক চালক কুমিল্লার চান্দিনা উপজেলার নাটিঙ্গী এলাকার ইমরান হোসেন (২০), ট্রাক চালকের সহযোগী শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ভাটিতা এলাকার আব্দুর রাজ্জাক ও আত্মসাৎকৃত মালামালের ক্রেতা ফরিদপুরের শহীদুল ইসলাম।

এ বিষয়ে ফতুল্লা মডেল উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, ফতুল্লার পাগলা তালতলা এলাকার মেসার্স রিলেশন ষ্টীল চৌধুরী ম্যানশন থেকে ২৯৯০ কেজি এমএস কয়েল ও ১২০৬০ কেজি রড নিয়ে একটি ঢাকা-মেট্রো-ট-১৪-৫৭৭৬ নম্বরধারী ট্রাক নিয়ে ‘এমএ নূর ট্রেডার্স’ সিলেট জুড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাকটি সিলেট না পৌঁছালে শিপন ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের মালিক ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, সময়মতো মালামাল না পৌছে দিয়ে ট্রাক চালক ইমরান ও তার সহযোগী আব্দুর রাজ্জাকের সহায়তায় ট্রাকের লোডকৃত কয়েল ও রড আত্মসাৎ করে ট্রাকটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ছনপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে ট্রাক চালক ইমরানকে ফতুল্লা থানার সাইনবোর্ড গিরিধার থেকে গ্রেফতার করি এবং তার দেওয়া তথ্যমতে তার অপর সহযোগী আব্দুর রাজ্জাককে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করি। পরে আব্দুর রাজ্জাকের দেওয়া তথ্যমতে ফরিদপুর সদর উপজেলার সদরপুর ‘মেসার্স শহীদ এন্টারপ্রাইজ’ নামে একটি ১২০৬০ কেজি রড উদ্ধার করি এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে গ্রেফতার করি। বাকি ২৯৯০ কেজি এমএস কয়েল উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় লোহার রড আত্মসাতের অভিযোগে ট্রাক চালকসহ গ্রেফতার ৩

শেয়ার করুন...

ফতুল্লায় একটি ষ্টিলের পাইকারী দোকান থেকে এমএস কয়েল লোহার রড গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে আত্মসাৎ করার অভিযোগে ট্রাকের চালক-সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদের নির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার ২৫ সেপ্টেম্বর বিকালে মামলার তদন্তকারী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন ফতুল্লার পাগলা তালতলা এলাকার শিপন ট্রান্সপোর্টের মালিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাক চালক কুমিল্লার চান্দিনা উপজেলার নাটিঙ্গী এলাকার ইমরান হোসেন (২০), ট্রাক চালকের সহযোগী শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ভাটিতা এলাকার আব্দুর রাজ্জাক ও আত্মসাৎকৃত মালামালের ক্রেতা ফরিদপুরের শহীদুল ইসলাম।

এ বিষয়ে ফতুল্লা মডেল উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, ফতুল্লার পাগলা তালতলা এলাকার মেসার্স রিলেশন ষ্টীল চৌধুরী ম্যানশন থেকে ২৯৯০ কেজি এমএস কয়েল ও ১২০৬০ কেজি রড নিয়ে একটি ঢাকা-মেট্রো-ট-১৪-৫৭৭৬ নম্বরধারী ট্রাক নিয়ে ‘এমএ নূর ট্রেডার্স’ সিলেট জুড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাকটি সিলেট না পৌঁছালে শিপন ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের মালিক ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, সময়মতো মালামাল না পৌছে দিয়ে ট্রাক চালক ইমরান ও তার সহযোগী আব্দুর রাজ্জাকের সহায়তায় ট্রাকের লোডকৃত কয়েল ও রড আত্মসাৎ করে ট্রাকটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ছনপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে ট্রাক চালক ইমরানকে ফতুল্লা থানার সাইনবোর্ড গিরিধার থেকে গ্রেফতার করি এবং তার দেওয়া তথ্যমতে তার অপর সহযোগী আব্দুর রাজ্জাককে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করি। পরে আব্দুর রাজ্জাকের দেওয়া তথ্যমতে ফরিদপুর সদর উপজেলার সদরপুর ‘মেসার্স শহীদ এন্টারপ্রাইজ’ নামে একটি ১২০৬০ কেজি রড উদ্ধার করি এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে গ্রেফতার করি। বাকি ২৯৯০ কেজি এমএস কয়েল উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD