ফতুল্লায় অস্ত্র মামলার আসামি ফারুকের নিয়ন্ত্রণে শান্তর মাদক ব্যবসা জমজমাট

শেয়ার করুন...

ফতুলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে পুলিশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে য়াওযাতে ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, প্রকাশ্যে বিক্রি করছে মাদক। মাদক ব্যবসায়ী মগা ফারুক ও শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বুক ফুলিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা করে যাচ্ছে তারা।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা মগা ফারুকের ছত্রছায়ায় থেকে আলীগঞ্জ রেল লাইন কামারপট্টি এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে যাচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত ওরফে সোর্স শান্ত। মাদক ব্যবসায়ী সোর্স শান্ত নিজেকে শ্রমিকলীগ নেতা পরিচয় দিয়ে থাকতেন। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ অন্যাণ্য থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানায় স্থানীয়রা।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ এর সাথে ছবি তুলে এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার ফ্যাসটুন টানিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শান্ত। তারা আরো জানায়, মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের নেতাদের মিছিল-মিটিংয়ে গিয়ে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় দিয়ে থাকতেন। আওয়ামী লীগ সরকার পতন হলেও শ্রমিকলীগ নেতা ওমর ফারুকের নিয়ন্ত্রণে এখনো চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

 

এদিকে ফতুল্লা মডেল থানার নবাগত ওসি শরিফুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর হুসারী উচ্চারণ করে বলেছেন আমরা অতিশীঘ্রই ফতুল্লা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করব। কোন মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একাধিক মাদক মামলার আসামি শান্ত তার লোকজন দিয়ে প্রকাশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন কামারপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে। শান্তর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর সহ হুমকি দিয়ে থাকেন। তাই তাদের ভয়ে এলাকার কেউ তাদের বিপক্ষে মুখ খুলেনা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও আলীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্তর ক্ষমতা রয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে আলীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় অস্ত্র মামলার আসামি ফারুকের নিয়ন্ত্রণে শান্তর মাদক ব্যবসা জমজমাট

শেয়ার করুন...

ফতুলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে পুলিশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে য়াওযাতে ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, প্রকাশ্যে বিক্রি করছে মাদক। মাদক ব্যবসায়ী মগা ফারুক ও শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বুক ফুলিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা করে যাচ্ছে তারা।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা মগা ফারুকের ছত্রছায়ায় থেকে আলীগঞ্জ রেল লাইন কামারপট্টি এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে যাচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত ওরফে সোর্স শান্ত। মাদক ব্যবসায়ী সোর্স শান্ত নিজেকে শ্রমিকলীগ নেতা পরিচয় দিয়ে থাকতেন। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ অন্যাণ্য থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানায় স্থানীয়রা।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ এর সাথে ছবি তুলে এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার ফ্যাসটুন টানিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শান্ত। তারা আরো জানায়, মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের নেতাদের মিছিল-মিটিংয়ে গিয়ে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় দিয়ে থাকতেন। আওয়ামী লীগ সরকার পতন হলেও শ্রমিকলীগ নেতা ওমর ফারুকের নিয়ন্ত্রণে এখনো চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

 

এদিকে ফতুল্লা মডেল থানার নবাগত ওসি শরিফুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর হুসারী উচ্চারণ করে বলেছেন আমরা অতিশীঘ্রই ফতুল্লা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করব। কোন মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একাধিক মাদক মামলার আসামি শান্ত তার লোকজন দিয়ে প্রকাশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন কামারপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে। শান্তর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর সহ হুমকি দিয়ে থাকেন। তাই তাদের ভয়ে এলাকার কেউ তাদের বিপক্ষে মুখ খুলেনা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও আলীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্তর ক্ষমতা রয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে আলীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD