বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ১০

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল শেখ (৫৫) উপজেলার বকশীগঞ্জ ভাটি কলকিহারা এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুলাল শেখ ও বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে দুলাল শেখ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুলাল শেখের ভাই নূরচান মিয়া (৪০), হেলাল উদ্দিন (৪৫) ও কামাল হোসেন (২৮) আহত হয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ বিল্লাল গ্রুপের সদস্য বিল্লাল হোসেন (৪০), নঈম উদ্দিন (৫০) ও বিজয় (১৭) আহত হন। বর্তমানে উভয় পক্ষের মোট ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পর বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ঘটে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ১০

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল শেখ (৫৫) উপজেলার বকশীগঞ্জ ভাটি কলকিহারা এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুলাল শেখ ও বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে দুলাল শেখ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুলাল শেখের ভাই নূরচান মিয়া (৪০), হেলাল উদ্দিন (৪৫) ও কামাল হোসেন (২৮) আহত হয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ বিল্লাল গ্রুপের সদস্য বিল্লাল হোসেন (৪০), নঈম উদ্দিন (৫০) ও বিজয় (১৭) আহত হন। বর্তমানে উভয় পক্ষের মোট ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পর বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ঘটে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD